শাসনে খুন তৃণমূল নেতা! চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের
শাসনে তৃণমূল নেতা খুন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। বিদ্যাধরী নদীর মাটি কাটায় বাধা দেওয়াতেই সফিয়ার রহমানকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
শাসনে তৃণমূল নেতা খুন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ পরিবারের। বিদ্যাধরী নদীর মাটি কাটায় বাধা দেওয়াতেই সফিয়ার রহমানকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এমন কী নৃশংস খুনের সময় আর্তনাদ ঢাকতে বাজি ফাটানো হয়েছিল বলেও অভিযোগ। বুধবার বিকেলে তৃণমূলের বিজয় মিছিলে ছুরির আঘাতে মৃত্যু হয় তৃণমূল নেতার।

বেআইনি মাটি কাটায় বাধা দেওয়াতেই খুন তৃণমূল নেতা সফিয়ার রহমান। এই অভিযোগের সঙ্গে সফিয়ার পরিবারের আরও যে অভিযোগ করছেন তাতে তৃণমূলের বিজয় মিছিল নিয়েই সন্দেহ জেগেছে সাধারণের মনে। পরিবারের অভিযোগ, বাজি ফাটানো হচ্ছিল যাতে সফিয়ার রহমানের আর্তনাদ বেশি লোকের কানে না পৌঁছয়। একইসঙ্গে গণ পিটুনিতে হামলাকারী রজব আলির মৃত্যুও প্রশ্ন তুলেছে অনেক কিছুর। কেননা রজব আলি এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে।
ফলে খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই উঠে আসছে। একথা মানছেন স্থানীয় তৃণমূলের একাংশ।
পুলিশ সূত্রে অনুমান, পুরনো বিবাদের জেরেই এই খুন। তবে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি বলে জানা গিয়েছে।
ওপরের দুই তত্ত্বের পরে তৃণমূলের অভিযোগ নিয়েই সন্দেহ জাগতে শুরু করেছে। তৃণমূলের অভিযোগ খুনের পিছনে রয়েছে সিপিএম। সিপিএম যদিও সেই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications