পাসপোর্ট জালিয়াতিতে বিরাটি থেকে ধৃত আজাদ পাকিস্তানের নাগরিক! আছে জোড়া ভোটার কার্ডও, চাঞ্চল্যকর দাবি ED-র
Fake Passport Racket: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। নববর্ষের দিন বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিক। জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি সন্দেহভাজন ওই নাগরিককে গ্রেফতার করে ইডি। তবে ধৃত আজাদ বাংলাদেশি নন, সে আদতে পাকিস্তানের নাগরিক। এদিন আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, ২০১৯ সালে বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভিসার আবেদন করে ধৃত আজাদ মল্লিক। এরাজ্যে ১২ বছর ধরে ছিল সে। কী উদ্দেশ্যে সে ভারতে এসেছিল তা তদন্ত করে দেখছে ইডি। ১৫ দিন আগে বিরাটিতে তাঁর গ্রেফতারির সময় প্রতিবেশীরা জানিয়েছিল,অনেক বছর ধরেই আজাদ সেখানে থাকত।

ইডির আরও দাবি, বাংলায় ঢুকে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সও বানিয়ে ফেলেছিল আজাদ মল্লিক। এরাজ্যের দুটি ভোটার কার্ড ছিল তার নামে। পাক নাগরিক হয়ে বাংলায় ঢুকে কীভাবে এত নথি বানিয়ে ফেলল আজাদ? তা নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে রবিবার আদালতে আরও চাঞ্চল্যকর দাবি করেছে ইডি। ধৃত আজাদের অ্যাকাউন্টে ২ কোটি ৬২ লক্ষ টাকা রয়েছে বলে দাবি ইডির। কোথা থেকে এল এত টাকা? নতুন করে হেফাজতে নিয়ে আজাদকে জেরা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এখন প্রশ্ন, বিদেশি আর কাদের জাল নথি তৈরি করে দিয়েছে ধৃত আজাদ? তার সূত্র ধরে এভাবেই বহু বাংলাদেশি ও পাকিস্তানি বাংলায় ঢুকে ভোটার কার্ড, লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি বানিয়ে নিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা ইডির। প্রসঙ্গত, নববর্ষের দিন গভীর রাতে কলকাতা বিমানবন্দরের কাছের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় আজাদকে। বাড়ি থেকেই আজাদ হাওয়ালা চক্র পরিচালনা করছিল বলে জানা গিয়েছে।
আজাদ মল্লিককে জেরা করে ইন্দ্রভূষণ হালদার নামে এক এজেন্টের খোঁজ মেলে বলে দাবি ইডির। তাঁর মাধ্যমেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের আজাদ ভুয়ো পাসপোর্ট বানিয়ে দিত বলে অভিযোগ। পাসপোর্ট ছাড়াও ভুয়ো আধার ও ভোটার কার্ড বানিয়ে দিত সে। জাল নথি তৈরির নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগে ইন্দ্রভূষণের নদিয়ার চাকদহের বাড়িতেও হানা দেয় ইডি। নববর্ষের রাতে অলোক নাথ নামে এক অভিযুক্তকেও গেদে থেকে গ্রেফতার করে ইডি।
নববর্ষের সকালে পাসপোর্ট জালিয়াতি ও আর্থিক তছরুপের অভিযোগে রাজ্যে একসঙ্গে ৮ জায়গায় হানা দিয়েছিল ইডি। বেকবাগান, বিরাটি, গেদেতে অভিযান চালানো হয়। গত মাসেই আদালতে এই মামলায় চার্জশিট পেশ করে ইডি জানিয়েছিল, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জড়িত ১৩০ জনের নামের মধ্যে ১২০ জনই বাংলাদেশি নাগরিক। বাকি ১০ জন ভারতীয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications