ভুয়ো চিকিৎসককাণ্ডে এবার গ্রেফতার অরোদীপের বাবা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

অরোদীপের বাবাকে আগেই তলব করা হয়। কিন্তু কর্মব্যস্ততার বাহানায় তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর এদিন তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

ভুয়ো ডাক্তার ধরপাকড় নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে এবার গ্রেফতার করা হল ভুয়ো চিকিৎসক অরোদীপ চট্টোপাধ্যায়ের বাবা ডাক্তার অসীম চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ছেলের জালিয়াতির কাজে প্রত্যক্ষ সহায়তা করতেন। অরোদীপ চিকিৎসক না হওয়া সত্ত্বেও প্রেসক্রিপশনে চিকিৎসা সংক্রান্ত তথ্য লিখতে দিতেন অসীমবাবু।

লেকটাউন থেকে ভুয়ো চিকিৎসককাণ্ডে অরোদীপ গ্রেফতার হওয়ার পরই তাঁর বাবাও পুলিশের নজরে চলে আসেন। অসীমবাবুকে তলবও করা হয়। কিন্তু কর্মব্যস্ততার বাহানায় তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর এদিন তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ।

ভুয়ো চিকিৎসককাণ্ডে এবার গ্রেফতার অরোদীপের বাবা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

অরোদীপ চট্টোপাধ্যায় লেকটাউনের এস কে দেব রোডে ক্রিটিক্যাল ক্যানসার ম্যানেজমেন্ট রিসার্চ সেন্টার অ্যান্ড ক্লিনিক চালাতেন। নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয়ও দিতেন তিনি। এমনকী ক্যানসার রোগীদের প্রেসক্রাইবও করতেন। পুলিশ তাঁর কাছে শংসাপত্র দেখতে চেয়েছিল। তা না দেখাতে পেরেই জুলাই মাসে গ্রেফতার হন অরোদীপ।

তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জেরাও করা হয়। সেই জেরাতেই উঠে আসে অরোদীপের বাবার কথা। তিনিও ছেলের এই কাজে মদত দিতেন বলেই জানতে পারে পুলিশ। একজন চিকিৎসক হয়েও তাঁর এ ধরনের কাজ সমর্থনযোগ্য নয় বলে মনে করে পুলিশ। তাই তাঁকে তলব করা হয়েছিল।

তিনি হাজিরা না দেওয়াতেই গ্রেফতার করার সিদ্ধান্ত পুলিশের। অরোদীপের বাবাকে গ্রেফতার করার পর তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+