মালদহে ২০ লক্ষ টাকার জাল নোট সহ দুজন গ্রেফতার
গোপনসূত্রে অভিযান চালিয়ে কুড়ি লক্ষ টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতেরা বাংলাদেশ থেকে এই জালনোট গুলো সংগ্রহ করে বাইরে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল বলে জানাগেছে। এরপরই পুলিশের জালে ধরা পড়ে পাচারকারীরা । এদের ধরার পর বেশ কিছু তথ্য জেলা পুলিশের হাতে উঠে এসেছে।

শুক্রবার মোথাবাড়ি থানার ওসি সৌমজিৎ মল্লিক, এএস আই রাম সাহা'র নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম কালিয়াচক থানার সুজাপুর এলাকা থেকে গোপনসূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। সেখান থেকেই কুড়ি লক্ষ টাকার জাল নোটসহ ওই দুই পাচারকারী গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া জালনোট সহ ধৃতদের মালদা আদালতে তোলা হয়। আদালত তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। মালদার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই জনের নাম সাকিল মিঞাঁ (২২) এবং সালিম মিঞাঁ (২৩)। এদের বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে শশানী এলাকায়।
শুক্রবার মোথাবাড়ি থানার ওসির সৌমজিৎ মল্লিকের কাছে গোপন সূত্রে খবর আসে। ধৃত ওই দুইজন বিপুল পরিমাণ জাল নোট নিয়ে সুজাপুর স্ট্যান্ডের কাছে জড়ো হয়েছে। এই জালনোটগুলি নিয়ে সুজাপুরের কোন এক ড্রাগস মাফিয়ার কাছ থেকেই তাদের এই জাল টাকার বিনিময়ে মাদক জাতীয় দ্রব্য কেনার কথা ছিল বলে জানা গেছে। কিন্তু তার আগেই গোপনসূত্রে অভিযান চালিয়ে মোথাবাড়ি থানার পুলিশ ওই দুইজনকে জাল নোটসহ হাতেনাতে গ্রেফতার করে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications