মুর্শিদাবাদ থেকে উদ্ধার জাল নোট ও আগ্নেয়াস্ত্র
মুর্শিদাবাদ জেলা থেকে ফের উদ্ধার করা হয়েছে জাল নোট ও আগ্নেয়াস্ত্র। সোমবার সকালে ফরাক্কার শংকরপুর থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে।
মুর্শিদাবাদ জেলা থেকে ফের উদ্ধার করা হয়েছে জাল নোট ও আগ্নেয়াস্ত্র। সোমবার সকালে ফরাক্কার শংকরপুর থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তাদের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে জাল নোট ও আগ্নেয়াস্ত্র।

মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন যে ধৃতদের নাম আলি হোসেন ও আমির শেখ। তারা ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা । তাদের কাছ থেকে ৬০ হাজার টাকার জাল নোট, ১৪ টি আগ্নেয়াস্ত্র ও ৬৭ টি গুলি পাওয়া গিয়েছে।
এই এলাকা ঝাড়খণ্ড রাজ্য এবং বাংলাদেশ লাগোয়া। এই এলাকা থেকে আগেও জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।












Click it and Unblock the Notifications