কারখানা বন্ধ হলদিয়ায়, কাজ হারালেন ৫০০ শ্রমিক

বেতন বাড়ানোর দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন হলদিয়ার মানকাসিয়া অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিকরা। অভিযোগ, কর্তৃপক্ষ আলোচনায় বসতে রাজি হয়নি। উল্টে নানাভাবে আন্দোলনকারীদের হুমকি দেওয়া হতে থাকে। কিছুদিন আগে ১৫ জন কর্মীকে শো-কজ করলে আন্দোলন বৃহত্তর রূপ ধারণ করে। এর জেরে অসন্তুষ্ট কর্তৃপক্ষ সোমবার সকালে কারখানার ফটকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয়।
সকালে কাজে এসে এই নোটিশ দেখে ক্ষোভ ফেটে পড়েন শ্রমিকরা। তবে কারখানা কবে খুলবে, তা নিয়ে কিছু জানাতে অস্বীকার করেছে কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications