খোদ রাজ্যের নিরাপত্তা অধিকর্তার ফেসবুক প্রোফাইল হ্যাক করে টাকা তোলার চেষ্টা! অভিযোগ দায়ের পুলিশ কর্তার

খোদ রাজ্যে নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ের নাম করে টাকা তোলার অভিযোগ! ফেসবুক প্রোফাইল হ্যাক করে পুলিশ কর্তার আত্মীয়দের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছেন ওই পুলিশ আধিকারিক।

খোদ রাজ্যে নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ের নাম করে টাকা তোলার অভিযোগ! ফেসবুক প্রোফাইল হ্যাক করে পুলিশ কর্তার আত্মীয়দের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছেন ওই পুলিশ আধিকারিক।

প্রোফাইল হ্যাক করে টাকা তোলার চেষ্টা

শুধু তাই নয়, ইতিমধ্যে এই ঘটনাতে কলকাতা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন বিবেক সহায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে তাঁর ফেসবুক প্রোফাইল যে হ্যাক করা হয়েছিল সে বিষয়েটি তুলে ধরে সকলকে সতর্ক করেছেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা।

শুধু তাই নয়, ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহার করে এই টাকা চাওয়া হয়। শুধু তাই নয়, একটী লিঙ্ক দিয়ে টাকা দেওয়ার কথা বলা হয়। সেই সংক্রান্ত তথ্য এখন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কথোপকথনের স্ক্রিন শর্ট নিজের প্রোফাইলে শেয়ার করে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কার্যত তাঁর প্রোফাইলে থাকা সবাইলে সতর্ক করেছেন।

এমনকি তাঁর নাম করে যে লিঙ্কে টাকা পাঠানোর কথা বলা হয়েছে সেটিকেও ভুয়ো বলে জানানো হয়েছে। স্ক্রিন শর্ট থেকে বোঝা যাচ্ছে, প্রায় ১৫ হাজার টাকা চাওয়া হয়েছিল বিবেক সহায়ের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে।

পুলিশ কর্তা জানিয়েছেন, গাজিয়াবাদ কিংবা পটনাতে বসে দুষ্কৃতীরা দিনের পর দিন বসে অপরাধ করে যাচ্ছে। বিশেষ করে অনলাইনে অপরাধের ডেরা হয়ে উঠেছে ওই দুই রাজ্যে। খুব শীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস বিবেক সহায়ের।

অন্যদিকে তিনি তাঁর ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে, সাইবার অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু এই বিষয়ে সবাইকে সতর্ক করেছেন ওই পুলিশ কর্তা। তিনি লিখেছেন, ''আপনারা সমস্ত পরিচিত এবং বন্ধুবান্ধবদের বিষয়টি নিয়ে সতর্ক করুন। কেউ যেন এই ফাঁদে পড়ে টাকা না দেন।''

সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। কেউ অনলাইনে জিনিস পত্র কিনে প্রচুর টাকা খোয়া যাচ্ছে অন্যদিকে আবার গুগল থেকে বিভিন্ন ভুয়ো লিঙ্ক ক্লিক করে সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রত্যেকদিন এভাবে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। আর এর মধ্যেই খোদ নবান্নের শীর্ষ পুলিশ কর্তার ফেসবুক প্রোফাইল হ্যাক করে প্রতারনার চেষ্টা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+