বিজেপির সঙ্গে গোপন আঁতাত, ফাঁস হতেই পদ ছাড়লেন ফেসবুকের ভারতের পাবলিক পলিসি প্রধান আঁখি দাস

বিজেপির সঙ্গে গোপন আঁতাত, ফাঁস হতেই পদ ছাড়লেন ফেসবুকের ভারতের পাবলিক পলিসি প্রধান আঁখি দাস

অবশেষে পদ ছাড়তে হল আঁখি দাসকে। ভারতে ফেসবুকের পাবলিক পলিসি প্রধানের পদে ছিলেন তিনি। সেই পদে থাকার সুবাদে বিজেপির সঙ্গে গোপন আঁতাতে জড়িয়েছিলেন তিনি। ফেসবুকে বিজেপির একাধিক উস্কানিমূলক খবরকে ছাড় দেওয়া হত। এমনকী বিজেপির হয়ে ফেসবুকে এক প্রকার প্রচার চালিয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোেটর সময় থেকেই এই কাজ করেছিলেন তিনি।

পদ ছাড়লেন আঁখি দাস

পদ ছাড়লেন আঁখি দাস

ফেসবুকের ভারতের পাবলিক পলিসি মেকারের পদ ছাড়লেন আঁখি দাস। ৯ বছর ধরে এই পদে ছিলেন তিনি। ভারতের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে আঁখি দাসের বিরুদ্ধে। দিল্লি হিংসার ঘটনার পরেই ফাঁস হয়ে যায় এই তথ্য। তারপরেই জোর বিতর্কের মুখে পড়েন তিনি। শেষে পদত্যাগ করলেন আঁখি।

জনসেবায় আগ্রহ

জনসেবায় আগ্রহ

আঁখি দাস পদত্যাগ করার পর ফেসবুকের তরফে জানানো হয়েছে, তিনি জনসেবা করতে চান বলে পদ থেকে অব্যহতি চেয়েছেন। দীর্ঘ ৯ বছর তিনি সংস্থার প্রসারে কাজ করেছেন। ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর অজিত মোহন বিবৃতি জারি করে জানিয়েছেন আঁখি দাসের পদত্যাগের কথা।

বিজেপির সঙ্গে গোপন আঁতাত

বিজেপির সঙ্গে গোপন আঁতাত

বিজেপির সঙ্গে গোপন আঁতাতে জড়িয়ে পড়েছিলেন আঁখি দাস। তিনি বিজেপির একাধিক উস্কানিমূলক খবর ফেসবুকে আটকে দেননি বলে অভিযোগ। এই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল দেশে। কংগ্রেস বিজেপির বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন। এই নিয়ে মার্ক জুকেরবার্গকেও অভিযোগ জানিয়েছিল কংগ্রেস।

পার্লামেন্টারি প্যানেলে তদন্ত

পার্লামেন্টারি প্যানেলে তদন্ত

ফেসবুকে গোপন আঁতাত নিয়ে পার্লামেন্টারি প্যানেলে তদন্তের দাবি জানিয়েছিল কংগ্রেস। আঁখি দাসকে তলবও করা হয়েছিল। তারপরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+