Heat Wave: বাংলার ১৭ জেলায় সপ্তাহভর চরম তাপপ্রবাহের পূর্বাভাস! কয়েকটি জায়গায় রেড ও অরেঞ্জ ওয়ার্নিং
Heat Wave: তাপপ্রবাহ থেকে স্বস্তির কোনও পূর্বাভাস মঙ্গলবারেও দিতে পারল না আবহাওয়া দফতর। বরং জানিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতর জানিয়েছে, মূলত পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের সঙ্গে সূর্যের তাপ যুক্ত হয়ে বর্তমানের খারাপ পরিস্থিতি তৈরি করেছে।
সোমবার পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওইদিন রাজ্যের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাইকুন্ডায় ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তবে তারপরের দুই দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। বিকেলের দিকে জেলাগুলিতে সর্বনিম্ন আর্দ্রতা থাকতে পারে ২৫-৪০ শতাংশের মধ্যে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
মঙ্গলবার
আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দিন দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। এছাড়া বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে।
বুধবার
বুধবার তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর। এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
বৃহস্পতিবার
আবহাওয়া দফতর জানিয়েছে. বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায়। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ওই দিন দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও উত্তর ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং হুগলির কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতায় অরেঞ্জ অ্যালাক্ট জারি করা হয়েছে। ওই দিন বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
এরপর শুক্রবার ও শনিবার অর্থাৎ ২৬ ও ২৭ এপ্রিল তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার কোনও কোনও জায়গায়। ওই দুই দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে ওই সময়ের মদ্যে উত্তরবঙ্গের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহের পরিস্থি বজায় থাকবে। এর মধ্যে দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ চলতে পারে।












Click it and Unblock the Notifications