স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টা

স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা চালাল স্ত্রী। পুকুরে ঝাঁপ দিয়ে কোনওরকমে প্রাণে বাঁচল স্বামী।

দক্ষিণ ২৪ পরগনা, ২৬ ডিসেম্বর : স্ত্রী-র বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার চেষ্টা চালাল স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় ক্যানিংয়ের তালদিতে। পুকুরে ঝাঁপ দিয়ে কোনওরকমে প্রাণে বাঁচলেও, তাঁর চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আক্রান্ত স্বামীর নাম সুব্রত নস্কর। ঘটনার পর তিনদিন তাঁকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। পরে প্রতিবেশীরা জানতে পেরে অগ্নিদগ্ধ সুব্রতকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করে।

প্রেম করে বিয়ে করেছিল সুব্রত। বিয়ের পর থেকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে কোনও সম্পর্ক রাখেনি সুব্রতর স্ত্রী। তাই স্ত্রীকে নিয়ে আলাদা থাকত সুব্রত। তালদিতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। পেশায় দিনমজুর সুব্রত।

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে পুড়িয়ে মারার চেষ্টা

প্র্তিদিন কাজের জন্য সুব্রত কলকাতায় চলে যেতন। স্বামীর অনুপস্থিতির সেই সুযোগ নিয়ে নিখিল নামে প্রতিবেশী এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুব্রতর স্ত্রীর। বেশ কিছুদিন ধরেই সুব্রত-র সন্দেহ হচ্ছিল স্ত্রীকে। স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগেই থাকত সুব্রত-র।

গত ২১ ডিসেম্বর রাতে সুব্রত ঘুমিয়ে পড়লে গায়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে দেয় তাঁর স্ত্রী। ঘুম ভেঙে যায় সুব্রত-র। ছুটে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। এরপর জোর করে তাঁকে আটকে রাখা হয় বাড়িতে। ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে ওই মহিলার বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+