Bangladesh Quota Protest: পেট্রাপোল বন্দরে বন্ধ রফতানি, বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তা বাড়ল কলকাতায়

Bangladesh Quota Protest: বাংলাদেশের অশান্তির আঁচ এসে পড়ল পেট্রাপোল বন্দরেও (Petrapole Land Port)। বন্ধ হল রফতানি। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে আমদানিও প্রায় বন্ধের মুখে। একেবারে ধীর গতিতে বেশ কিছু সামগ্রী আমদানি হচ্ছে। এর ফলে মুদ্রা বিনিময়ে ব্যাপক প্রভাব পড়েছে।

শুধু তাই নয়, প্রত্যেকদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে বহু মানুষ এপার আর ওপার বাংলার মধ্যে চলাচল করে। অশান্তির (Bangladesh Quota Protest) কারণে সেটাও প্রায় বন্ধ। এই অবস্থায় মাথায় হাত বিভিন্ন যানবাহন চালকদের।

Bangladesh Quota Protest

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘাতে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশির ভাগই আন্দোলনকারী ছাত্র বলে শোনা যাচ্ছে। এই অবস্থায় শুক্রবার রাত থেকে বাংলাদেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে।

রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এই অবস্থায় আজ শনিবার সকালে মাত্র ৩৫ টি ট্রাক রফতানি করেছে।

বিভিন্ন পণ্য রফতানি করা হয়। এরপরেই কার্যত বন্ধ হয়ে যায় পেট্রাপোল সীমান্তে আমদানি। সীমান্তের এপারে দাঁড়িয়ে গিয়েছে একের পর এক ট্রাক। এই প্রসঙ্গে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন সকালে রফতানি শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরেই ল্যান্ড পোর্ট অথরিটির সঙ্গে কথা বলে রফতানি বন্ধ করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রফতানি বন্ধ থাকবে বলেই জানিয়েছেন কার্তিকবাবু।

অন্যদিকে বাংলাদেশে চাকরি সংরক্ষণের বিরুদ্ধে যেভাবে আন্দোলন মাথা চাড়া দিচ্ছে তাতে সতর্ক কলকাতা পুলিশও। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। মূল গেটের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে এএনআই' দাবি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+