পশ্চিম মেদিনীপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! আশঙ্কজনক দুজন ভর্তি হাসপাতালে
বেআইনি বাজি কারখানায় বিস্কোরণে আহত হয়েছেন এক ব্যক্তি ও তার স্ত্রী । রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের জেলার কেশপুরের ঘোষডিহা গ্রামে এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। আহত হয়েছেন হারাধন গায়েন ও তার স্ত্রী অঞ্জলি গায়েন । গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । পুলিশ জানায় যে কত দিন ধরে এই বেআইনি বাজি কারখানা চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।












Click it and Unblock the Notifications