উদ্ধার তাজা বিস্ফোরক, কলকাতা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিপর্যস্ত

পুলিশ সূত্রে খবর, আজিমগঞ্জ ও মুকুরিয়া স্টেশনের মধ্যবর্তী জায়গায় রেললাইনে সাতসকালে পাওয়া যায় বিস্ফোরক। এটি কিষেণগঞ্জ-মালদহ রুটের অন্তর্গত। সঙ্গে-সঙ্গে ওই রুটে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। পুলিশবাহিনী ঘিরে ফেলে ঘটনাস্থল। নিয়ে আসা হয় বম্ব স্কোয়াড। পুলিশের দাবি, পরিকল্পনা মাফিক নাশকতা চালানোর জন্যই রেললাইনে বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল।












Click it and Unblock the Notifications