খেজুরিতে একটি বাড়িতে বিস্ফোরণে শিশু সহ আহত ২, অভিযুক্ত বিজেপি কর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ
পূর্ব মেদিনীপুরের একটি বাড়িতে বিস্ফোরণে এক শিশু সহ দু'জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, একটি বাড়িতে বিস্ফোরক বোঝাই ছিল।
পূর্ব মেদিনীপুরের একটি বাড়িতে বিস্ফোরণে এক শিশু সহ দু'জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, একটি বাড়িতে বিস্ফোরক বোঝাই ছিল। সেই বিস্ফোরক ফেটেই বিস্ফোরণ হওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সূত্রের খবর, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি একজন বিজেপি কর্মীর।

স্থানীয় লোকজন বাড়িটিকে ঘিরে রয়েছে। অনেকের অভিযোগ, এই বাড়ি থেকেই এলাকায় বিস্ফোরক সরবরাহ করা হতো। ফলে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, যার বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই অভিযুক্তদের বাড়ির আশেপাশে গোটা এলাকা গ্রামবাসীদের উপস্থিতিতে তল্লাশি করে দেখতে হবে। এবং কোথায় কোথায় এ ধরনের বিস্ফোরক মজুত রয়েছে তা পুলিশকে খুঁজে বের করতে হবে। একই সঙ্গে দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা।
খেজুরি রাজ্য রাজনীতিতে গত এক দশকে বরাবরই শিরোনামে এসেছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই বারবার উত্তপ্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের এই এলাকা। এবার সেই খেজুরিতেই বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও স্থানীয় বিজেপি সূত্রে এখনও এই ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।












Click it and Unblock the Notifications