এবার বিস্ফোরণ কালিম্পং-এর পেশক সেতুতে, অশান্তিতে ক্রমশ স্পষ্ট নেপালের মাওবাদী যোগ
দার্জিলিং, কালিম্পং, সুখিয়াপোখরির পর এবার বিস্ফোরণ পেশক সেতুতে। সেতুটি কালিম্পং-এর ত্রিবেণীতে অবস্থিত। বিস্ফোরণে সেতুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে
দার্জিলিং, কালিম্পং, সুখিয়াপোখরির পর এবার বিস্ফোরণ পেশক সেতুতে। সেতুটি কালিম্পং-এর ত্রিবেণীতে অবস্থিত। বিস্ফোরণে সেতুর ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এবং কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

রাত দেড়টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে দার্জিলিং ও কালিম্পংয়ের সংযোগকারী সেতুতে। কী ধরনের বিস্ফোরক খতিয়ে দেখছে পুলিশ। তবে দার্জিলিং, কালিম্পং, সুখিয়াপোখরির পর কালিম্পং-এরই পেশকে এই বিস্ফোরণে একই দল জড়িত বলে মনে করছে প্রশাসন। সকালে সেতুর মেরামতির কাজ শুরু করে প্রশাসন।

এদিকে পাহাড়ের অশান্তিতে নেপালের মাওবাদী যোগ ক্রমশ প্রকাশ্যে আসছে। মাওবাদীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েই এই হামলা বলে অভিযোগ প্রশাসনের। অন্যদিকে, পেডং জঙ্গলের কাছে গ্রেফতার করা হয়েছে এক মোর্চা সমর্থককে।












Click it and Unblock the Notifications