মহেশতলায় প্রবল বিস্ফোরণে মৃত ১! আহত ২ হাসপাতালে ভর্তি

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ১। ঘটনায় গুরুতর জখম দুই।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ১। ঘটনায় গুরুতর জখম দুই। জখম দুই ব্যক্তি ভর্তি এমআর বাঙুর হাসপাতালে। বিস্ফোরণে মহেশতলার ফুলতলা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৩ টি ইঞ্জিন ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে।

মহেশতলায় প্রবল বিস্ফোরণে মৃত ১! আহত ২ হাসপাতালে ভর্তি

স্থানীয় সূত্রে দাবি, মহেশতলার ফুলতলার ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনি বাজি তৈরি চলছিল। রবিবার সেখানে বেশ কয়েক ড্রাম বারুদ আনা হয়। একটা সময়ে হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বাড়িটিতে আগুন লেগে যায়। যাঁরা কাজ করছিলেন তাঁরা পালাতে শুরু করেন। কিন্তু অনুপ দলুই নামে এক কর্মী বাড়ির অ্যাসবেসটস চাপা পড়ে জ্ঞান হারান। পরে অগ্নিদগ্ঘ হন। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে এমআর বাঙুর হাসপাতালে আশঙ্কাজনক
অবস্থায় ভর্তি রয়েছেন নিমাই বর্মণ এবং খোকন বর্মন নামে দুই ব্যক্তি।

মহেশতলা থানা সূত্রে খবর, এলাকায় প্রচুর বাজি মজুত ছিল। তবে কীভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+