তৃণমূল নেতার খামারবাড়িতে বিস্ফোরণ! অনুব্রতর বীরভূমে চাঞ্চল্য
এবার বিস্ফোরণ তৃণমূল নেতার খামারবাড়িতে। এদিন সকালে বিস্ফোরণটি হয় বীরভূমের কাঁকরতলার কদমতলায়। বিস্ফোরণে হতাহতের কোনওখবর পাওয়া না গেলেও, খামারবাড়ির একাংশের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
এবার বিস্ফোরণের ঘটনা সামনে এল তৃণমূল নেতার খামারবাড়িতে। এদিন সকালে বিস্ফোরণটি হয় বীরভূমের কাঁকরতলার কদমতলায়। বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও, খামারবাড়ির একাংশের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণে তৃণমূলের এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছে।

ফের বিস্ফোরণ বীরভূমের খয়রাশোলে
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে দীর্ঘদিন ধরেই উত্তর খয়রাশোল ব্লকে কাঁকরতলা। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে কাঁকরতলার কদমতলায় তৃণমূল নেতা আব্দুল রহমানের খামারবাড়িতে বিস্ফোরণ হয়। সূত্রের খবর অনুযায়ী, সেখানকার অপর গোষ্ঠীর নেতা উজ্জ্বল কাদরি গোষ্ঠীর অভিযোগ, তাদের ওপর হামলা করার জন্যই বোমা ও বিস্ফোরক মজুত করেছিল আব্দুল রহমান গোষ্ঠী। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল রহমান।
(প্রতীকী ছবি)

২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল
২০১৯-এর লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, খয়রাশোল ব্লকে বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে প্রায় ১৫ হাজার ভোটে।

অতীতেও বিস্ফোরণ কাঁকরতলায়
গতবছরের সেপ্টেম্বরে কাঁকরতলার বড়রা অঞ্চলের তৃণমূলের পার্টি অফিসে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে দরজা জানলা উড়ে গিয়ে পড়েছিল ৩০ থেকে ৪০ ফুট দূরে। সেই বিস্ফোরণের দায় বিজেপির ওপর চাপিয়েছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকা দখল আর পঞ্চায়েতের টাকার বন্টন নিয়েও এর আগে একাধিকবার এলাকায় সংঘর্ষ হয়েছে।












Click it and Unblock the Notifications