বীরভূমের মল্লারপুরে উনুনে বিস্ফোরণ! আশঙ্কাজনক গৃহবধূ ও কোলে থাকা শিশু

বীরভূমের মল্লারপুরের রুকুনপুর গ্রামে বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে বধূর হাত উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বধূর কোলে থাকা শিশুও ঝলসে যায়। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

বীরভূমের মল্লারপুরের রুকুনপুর গ্রামে বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে বধূর হাত উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বধূর কোলে থাকা শিশুও ঝলসে যায়। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরভূমের মল্লারপুরে উনুনে বিস্ফোরণ! আশঙ্কাজনক গৃহবধূ ও কোলে থাকা শিশু

রবিবারের সকাল। চা করতে উনুন জ্বেলেছিলেন বীরভূমের মল্লারপুরের রুকুনপুর গ্রামের গৃহবধূ। কোলে ছিল শিশু সন্তান। কিন্তু উনুনের মধ্যেই যে বোমা রাখা ছিল তা জানতেন না ওই বধূ। উনুন জ্বালতে গিয়েই বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে ওই মহিলার বা হাতের কবজি থেকে উড়ে যায়। সঙ্গে থাকা শিশু ঝলসে গিয়েছে। দুজনই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে আঁচ এবার পড়ল মহিলা ও শিশুদের ওপর। এলাকায় গণ্ডগোলের জন্য উনুনের মধ্যে বোমা মজুত রাখা হয়েছিল বলে সন্দেহ। কে বা কারা এই বোমা মজুত রেখেছিল তার সন্ধান করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+