মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিল করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার

মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিল করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিল করার জন্য উদ্যোগী হচ্ছে। ১৫ বছরের বেশি বয়সের স্কুল বাস বাতিল করার বিষয়ে আলোচনা করতে রাজ্য পরিবহণ দপ্তর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।

মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস বাতিল করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার

আগামী মাসের প্রথমেই পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি দেড়শ টি বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কর্তারাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য জাতীয় পরিবেশ আদালত ১৫ বছরের বেশি পুরনো বাণিজ্যিক পরিবহন বাতিলের নির্দেশ দিয়েছে। কিন্তু বেসরকারি স্কুল গুলি মেয়াদ উত্তীর্ণ স্কুল বাস ছাত্র পরিবহণের জন্য ব্যবহার করছে বলে পরিবহণ দপ্তর সূত্রে খবর।

এই ধরনের প্রায় ৫০০ বাস রাস্তায় চলছে। পরিবহণ মন্ত্রীর বৈঠকে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই সব বাস অবিলম্বে বাতিল করার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+