চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় এক্সপার্ট টিম গেল কোয়ারেন্টাইনে! বিপাকে স্বাস্থ্যভবন

উত্তরবঙ্গের জন্য স্বাস্থ্যভবনের পাঠানো টিম সেখানে পৌঁছেই চলে গেল কোয়ারেন্টাইনে। উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল গঠন করে স্বাস্থ্যভবন। তাঁদের পাঠানো হয় উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গের জন্য স্বাস্থ্যভবনের পাঠানো টিম সেখানে পৌঁছেই চলে গেল কোয়ারেন্টাইনে। উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষজ্ঞ দল গঠন করে স্বাস্থ্যভবন। তাঁদের পাঠানো হয় উত্তরবঙ্গে। এই দলে ছিলেন ২৮ জন। জানা গিয়েছে দলের এক চিকিৎসকের রিপোর্ট করোনা পজিটিভ আসার পরেই পুরো দলটিকেই কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয় শুক্রবার।

২৯ এপ্রিল কলকাতা থেকে যায় এই বিশেষজ্ঞ দল

২৯ এপ্রিল কলকাতা থেকে যায় এই বিশেষজ্ঞ দল

২৯ এপ্রিল কলকাতা থেকে ভলভো বাসে রওনা দেয় বিশেষজ্ঞ দলটি। দলে ২১ জন চিকিৎসক, ২ জন নার্স, ১ জন রেডিওলজিস্ট, ২ জন টেকনিশিয়ান ও ২ জন কর্মী ছিলেন। উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি জেলাগুলি এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে করোনা নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ এবং পরামর্শ দানই ছিল উদ্দেশ্য।

চিকিৎসক আক্রান্ত হওয়ার পরেই ভর্তি হাসপাতালে

চিকিৎসক আক্রান্ত হওয়ার পরেই ভর্তি হাসপাতালে

জানা গিয়েছে, এই দলে থাকা এক চিকিৎসক অধ্যাপক করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে রিপোর্ট পাওয়ার পরেই তাঁকে চ্যাং হাসপাতালে ভর্তি করানো হয়। পাশাপাশি দলের বাকি ২৭ সদস্যকে পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টাইনে।

বাকিদের রিপোর্ট নেগেটিভ হলেই কাজ শুরু

বাকিদের রিপোর্ট নেগেটিভ হলেই কাজ শুরু

ইতিমধ্যেই দলের বাকি ২৭ জন সদস্যের একবার করে রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁদের আরও একবার করে পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ এলেই তাঁরা কাজ শুরু করবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+