রাজ্যে কি মিলতে যাচ্ছে এক্সিট পোলের ফল! একনজরে প্রাথমিক ট্রেন্ড
এনডিএ ক্ষমতায় আসলে তার পিছনে পশ্চিমবঙ্গেরও অবদান থাকতে চলেছে। দেখানো হয়েছিল বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলে। গণনার প্রাথমিক পর্যায়ে সেই চিত্রই পরিলক্ষিত হচ্ছে।
এনডিএ ক্ষমতায় আসলে তার পিছনে পশ্চিমবঙ্গেরও অবদান থাকতে চলেছে। দেখানো হয়েছিল বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলে। গণনার প্রাথমিক পর্যায়ে সেই চিত্রই
পরিলক্ষিত হচ্ছে।

বিভিন্ন সংস্থার করা এক্সিট পোলে দেখানো হয়েছিল পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে ৩০টি আশপাশে আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ১০ থেকে ১২ টির আশপাশে
আর কংগ্রেস পেতে পারে ২ টি থেকে তিনটি আসন। বামেদের শূন্য হাতেই ফিরতে হবে বলে জানিয়েছিল বেশির ভাগ সংস্থার করা এক্সিট পোলে।
পশ্চিমবঙ্গের প্রথম রাউন্ডের গণনার পর প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ৪২ টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ২১ টি আসনে, ১৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং
কংগ্রেস এগিয়ে রয়েছে ২ টি আসনে।












Click it and Unblock the Notifications