মমতার রাজ্যে কত আসন বিজেপির, কী বলছে রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষা
এনডিএ ক্ষমতায় আসলে তার পিছনে পশ্চিমবঙ্গেরও অবদান থাকতে চলেছে। রিপাবলিক টিভি, সি ভোটার কিংবা রিপাবলিক টিভি জন কি বাতে দুয়ের সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। কংগ্রেসের আসন সংখ্যা ২ থেকে ৩ হলেও, বামেদেরকে এবার শূন্য হাতেই ফিরতে হবে বলে সমীক্ষায় দেখানো হয়েছে।

রিপাবলিক টিভি ও সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে, পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১১ টি আসন। কংগ্রেস পেতে পারে ২ টি আসন। আর তৃণমূল পেতে পারে ২৯ টি আসন।
অন্যদিকে রিপাবলিক টিভি ও জন কি বাতের সমীক্ষায় উঠে এসেছে বিজেপি তথা এনডিএ পশ্চিমবঙ্গে পেতে পারে ১৮ থেকে ২৬ টি আসন। কংগ্রেস পেতে পারে ৩ টি আসন এবং তৃণমূল পেতে পারে ১৩ থেকে ২১ টি আসন। এই সমীক্ষায়ও বামেদের কোনও আসন দেওয়া হয়নি।
ভোট শতাংশের নিরিখে বিজেপির ভোট শতাংশে ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে সমীক্ষায় দেখানো হয়েছে। অন্যদিকে তৃণমূলের ভোট ৪০ শতাংশের আশপাশে থাকবে বলেও জানানো হচ্ছে। বাম ও কংগ্রেস ভেঙে বিজেপির ঘর পূর্ণ হতে যাচ্ছে বলে সমীক্ষায় দেখানো হয়েছে।












Click it and Unblock the Notifications