Exit Poll: এবার জঙ্গলমহল কার- তৃণমূল না বিজেপির, সি ভোটারের সমীক্ষায় মিলল স্পষ্ট ইঙ্গিত

২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল থেকেই শুরু হয়েছিল বিজেপির উত্তরণ। বাংলায় ঘাঁটি গাড়তে শুরু করেছিল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়ে জঙ্গলমহলের জেলাগুলিতে তাৎপর্যপূর্ণ ফলাফল করেছিল। ২০১৯-এর লোকসভাতেও জারি ছিল সেই সাফল্য।

কিন্তু ২০২১-এর নির্বাচনে জঙ্গলমহলে ফের কামব্যাক করে তৃণমূল। বিজেপি অনেকটাই পিছিয়ে যায়। এবার কি জঙ্গলমহলে ফের তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপি জয়যুক্ত হতে পারে? কী বলছে সি ভোটারের জনমত সমীক্ষা? গতবার বিজেপি জেলা পরিষদ জিততে পারেনি ঠিক কথাই, কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে তাৎপর্যপূর্ণ ফল করেছিল।

জঙ্গলমহল কার- তৃণমূল না বিজেপি

এবার কী হবে এই চার জেলার ভবিষ্যৎ? সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বলছে, জঙ্গলমহলের চার জেলায় এবার তৃণমূলের দখলে থাকার সম্ভাবনা প্রবল। তবে তৃণমূলে জয়ে এবারে বিজেপি বা বাং-কংগ্রেস একেবারে হোয়াইট ওয়াশ হয়ে যাবে না। তারাও প্রবল প্রতিপক্ষ হিসেবে জেলায় থাকবে।

বুথ ফেরত সমীক্ষায় সি ভোটার আভাস দিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ৬০টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৩৫ থেকে ৪৫টি আসন। বিজেপি পেতে পারে ১৬থেকে ২২টি আসন। আর বাম-কংগ্রেস জোট সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে। এখানে উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ম্যাজিক ফিগার ৩১।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আভাস মিলেছে, ঝাড়গ্রামের ১৯টি আসনের মধ্যে তৃণমূল ১৩ থেকে ১৯টি আসনে জিততে পারে। বিজেপি পেতে পারে ১ থেকে ৫টি আসন। আর বাম-কংগ্রেস জোট সর্বোচ্চ ১টি আসন পেতে পারে। এখানে উল্লেখ্য, ঝাড়গ্রামে এবার ম্যাজিক ফিগার ১০।

জঙ্গলমহল কার- তৃণমূল না বিজেপি

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী আভাস মিলেছে, পুরুলিয়ার ৪৫টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৬ থেকে ৩৬টি আসনে জয়। বিজেপি পেতে পারে ৮ থেকে ১৪টি আসন। আর বাম-কংগ্রেস জোট সর্বোচ্চ ৩টি আসন পেতে পারে। এখানে উল্লেখ্য, পুরুলিয়ায় এবার ম্যাজিক ফিগার ২৩।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বাঁকুড়ায় ৫৬টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ৪১ থেকে ৫১টি আসনে জয়। বিজেপি পেতে পারে ৬ থেকে ১২টি আসন। আর বাম-কংগ্রেস জোট সর্বোচ্চ ২ আসন পেতে পারে। এখানে উল্লেখ্য, বাঁকুড়ায় এবার ম্যাজিক ফিগার ২৯।

সি ভোটারের সমীক্ষায় এবার জঙ্গলমহলের চারটি জেলাতেই তৃণমূলের প্রাধান্য থাকছে। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও গেরুয়া শিবির তেমন ফায়দা তুলতে পারছে না। শুভেন্দুর অন্তর্ভুক্তিতে শুধু পূর্ব মেদিনীপুরে তৃণমূলকে শক্তি প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিতে সক্ষম হয়েছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+