বাংলায় ৪২-এ ৪২ কি পাচ্ছে মমতার দল? এবিপি-নিয়েলসনের সমীক্ষা কোন সম্ভাবনার কথা বলছে

সপ্তমদফা ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গেল ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে সুপার কাউন্টডাউন পর্ব। এখন অপেক্ষা ২৩ মে-র জন্য। সেদিনই জানা যাবে এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল।

সপ্তমদফা ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়ে গেল ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে সুপার কাউন্টডাউন পর্ব। এখন অপেক্ষা ২৩ মে-র জন্য। সেদিনই জানা যাবে এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল। তবে তারআগে বুথ ফেরত সমীক্ষায় রাজ্যের ভোট হাওয়া কোনদিকে,সেদিকে নজর রাখা যাক।

বাংলায় জোরালো থাবা বসাতে চলেছে বিজেপি! মমতার ঝুলিতে কটি আসন থাকছে জানাল এবিপির সমীক্ষা

সারা দেশের লোকসভার ৫৪২ টি আসনের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের ,যখন প্রকাশ হবে ২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল। তবে তার আগে দেখে নেওয়া যাক ২০১৯ লোকসভা ভোটের বুথ ফেরত সমীক্ষা কী বলছে। দেখে নেওয়া যাক, এবিপি -এসি নিয়েলসন এর বুথ ফেরত সমীক্ষা কী বলছে।

পশ্চিমবঙ্গের নিরিখে তৃণমূল কংগ্রেসের ঘরে থাবা বসাতে পারে বিজেপি। এসি নিয়েলসন ও এবিপির সমীক্ষা অন্তত তাই বলছে। রাজ্যে তৃণমূলের ২৪ টি আসন। বিজেপির ১৬ টি আসন ও কংগ্রেসের ২ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য ভাবে বামেরা ২০১৯ সালে কোনও আসন পাবে না বাংলা থেকে বলে দাবি এই সমীক্ষার। পাশাপাশি , সমীক্ষার হিসাব অনুযায়ী বাংলায় কংগ্রেসের প্রাসঙ্গিকতা নিয়েও খানিকটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাংলার ৪২ টি আসনের মধ্যে নিজের জমি হারাতে চলেছেন মমতা। এমনই দাবি করছে এসি নিয়েলসন-এবিপি আনন্দের বুথ ফেরত সমীক্ষা। মমতার গড়ে সেক্ষেত্রে এসি নিয়েলসনের সমীক্ষা অনুযায়ী ২৬ টি আসন ছিনিয়ে নিতে চলেছে পদ্মশিবির। ঘাসফুল বনাম পদ্মফুলের যুদ্ধে এবার পদ্মের দাপটে বামেরাও পিছু হটবে বলে মনে করছে এসি নিয়েলসন ও এবিপির যৌথ সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+