আসানসোল থেকে হুগলি, জয়ের সম্ভাবনা কাদের! এবিপি-নিয়েলসন এক্সিট পোল ২০১৯ -এ কোন চমক দিল
সপ্তমদফা ভোট গ্রহণ পর্ব শেষ হতেই ফলাফলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
সপ্তমদফা ভোট গ্রহণ পর্ব শেষ হতেই ফলাফলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর এদিন সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট গ্রহণ সম্পন্ন হতেই সন্ধ্যে ৬ টা থেকে একাধিক চ্যানেলে প্রকাশ্যে আসে বুথ ফেরত সমীক্ষার ফলাফল। সমীক্ষায় বাংলার আসনগুলির মধ্যে কোন কেন্দ্র থেকে কে জিতে আসতে পারেন তার ইঙ্গিত দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক বাঁকুড়া থেকে যাদবপুর, হুগলিতে কোন চমক রয়েছে এবিপি-এসি নিয়েলসনের সমীক্ষায়।

বিজেপির দখলে হুগলি!
এবিপি এসি নিয়েলসনের সমীক্ষা বলছে, বিজেপি-র দখলে থাকতে পারে হুগলি কেন্দ্রটি। ২০১৯ সালের ভোটে সেখান থেকে জিতে আসতে পারেন লকেট চট্টোপাধ্যায়। আরামবাগে বিজেপির তপন রায়ের সম্ভাবনা প্রবল। অন্যদিকে,তমলুকের অধিকারী গড়ে তৃণমূলের দিব্যেন্দু অধিকারী ও কাঁথিতে তৃণমূলের শিশির অধিকারীর জেতবার সম্ভাবনা প্রবল।

দেব-মুনমুনের ভাগ্য কী বলছে?
সমীক্ষা বলছে, ঘাটাল থকে তৃণমূলের দেব, আসানসোল থেকে তৃণমূলের মুনমুন সেন, ঝাড়গ্রাম থেকে বিজেপির কুমার হেমব্রম, মেদিনীপুর থেকে বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল।

পুরুলিয়া-বাঁকুড়ায় কী হতে পারে?
বাঁকুড়াতে নিয়েলসনের প্রাথমিক সমীক্ষা বিজেপির সুভাষ সরকারকে এগিয়ে রাখলেও পরে তাতে এগিয়ে গিয়েছেন তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়। পুরুলিয়াতে বিজেপির জ্যোতির্ময় মাহাতো জিতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিষ্ণুপুর-বর্ধমান-বীরভূম কী হতে পারে!
নিয়েলসনের সমীক্ষা বলছে, বিজেপি-র বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, বর্ধমান পূর্বে বিজেপির পরেশ দাস, বর্ধমান দুর্গাপুরে তৃণমূলের মমতাজ সঙ্ঘমিত্রা,বীরভূমে শতাব্দী রায়, বোলপুর অসিত মালের জিতে যাওয়ার সম্ভাবনা বেশি।

দমদম-বসিরহাটে কী হতে পারে
দমদমে তৃণমূলের সৌগত রায়, বারাসতে কাকলি ঘোষ দস্তিদার, বসিরহাটে তৃণমূলের নুসরত জাহান, জয়নগরে তৃণমূলের প্রতীমা মণ্ডল, মথুরাপুরে তৃণমূলের চৌধুরী মোহন জাটুয়া,ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, যাদবপুরে মিমি চক্রবর্তী জিতে যেতে পারেন বলে দাবি সমীক্ষায়।

কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর
এই দুটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমীক্ষা বলছে, কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দখলে থাকতে পারে। কলকাতা দক্ষিণও তৃণমূলের মালা রায় ধরে রাখতে পারেন বলে দাবি এসি নিয়েলসনের সমীক্ষার।












Click it and Unblock the Notifications