Exclusive: সৌরভ আমল দিচ্ছেন না শুভেন্দুর 'ধান্দাবাজ' কটাক্ষকে, জমি নিয়ে বিভ্রান্তি দূর করবে আসল তথ্য

সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 'ধান্দাবাজ' বলায় নানা মহলে নিন্দার ঝড়। মহারাজের মতো কিংবদন্তিকে এই ধরনের কুরুচিকর আক্রমণকে বিজেপির মধ্যেও অনেকেই সমর্থন করছেন না।

টিম ইন্ডিয়াকে যিনি সাফল্য়ের শিখরে নিয়ে গিয়েছেন, সিএবি, বিসিসিআই, আইসিসিতে যিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বৈপ্লবিক নানা পদক্ষেপে দিশা দেখিয়েছেন তাঁর সম্পর্কে শুভেন্দু যে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন সেটাও স্পষ্ট।

Exclusive: সৌরভ আমল দিচ্ছেন না শুভেন্দুর ধান্দাবাজ কটাক্ষকে

সৌরভ গঙ্গোপাধ্যায় মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়েছিলেন। সেখানে শিল্প বাণিজ্য সম্মেলনে তিনি ঘোষণা করেন, শালবনীতে স্টিল প্লান্ট তৈরির কথা। ওয়ানইন্ডিয়া বাংলাকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ১৬ মাসের মধ্যেই শালবনীতে স্টিল প্লান্ট হবে। কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শিল্পমহল।

শুভেন্দু গতকাল মমতার স্পেন সফরকে কটাক্ষ করতে গিয়ে আক্রমণ করেন সৌরভকে। তিনি বলেন, সৌরভ কোথায় ইনভেস্ট করবেন তার সঙ্গে স্পেনের কী সম্পর্ক? বিদেশি বিনিয়োগের কী সম্পর্ক? বেহালা থেকে মাদ্রিদ হয়ে শালবনী, এটা শিল্প নয়, ইনভেস্টমেন্টও নয়, ঢপের চপ। অনেক দেখেছি।

শুভেন্দু আরও বলেন, ব্যক্তি সৌরভের খেলা দেখেছি, রেসপেক্ট করি। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। কিন্তু সৌরভ সব সময় বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন। ধান্দাবাজি করে অর্থ উপার্জন করতে চান। শালবনীতে কিছু আগেও হয়নি, এখনও হয়নি, ভবিষ্যতেও হবে না।

শুভেন্দু কীভাবে সৌরভকে ধান্দাবাজ বলতে পারেন নিজের ভালো সম্পর্কের কথা মনে করিয়ে সেটা নিয়েই তুঙ্গে চর্চা। তবে রাজ্যের বিদ্বজ্জনরা এখনও জল মেপে নীরব রয়েছেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এই ধরনের বক্তব্যকে আমল দিয়ে এ সবের গুরুত্ব বাড়়াতে নারাজ বলেই ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে।

যদিও জমি সংক্রান্ত যে কথাগুলি শুভেন্দু সংবাদমাধ্যমে বলেছেন তা সঠিক নয় বলেই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য ও অশোক ভট্টাচার্যকে ম্যানেজ করে তিনি স্পোর্টস আকাদেমির জন্য জমি নিয়েছিলেন। করেননি। সেখানে ইংলিশ মিডিয়াম স্কুল করতে গিয়েছিলেন। হাইকোর্ট হয়। জমি ফেরত দিতে হয়েছে।

Exclusive: সৌরভ আমল দিচ্ছেন না শুভেন্দুর ধান্দাবাজ কটাক্ষকে

সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে যা বলেছেন তাতে শুভেন্দুর দেওয়া এই জমি সংক্রান্ত তথ্যের কোনও মিল নেই। সৌরভ বলেন, বিধাননগরে আকাদেমি যেখানে ১৮ বছর ধরে চলছে সেটা আমার জমি নয়। ওটা পূর্ত দফতরের। স্কুলের জমি নিয়ে মামলা যখন করা হয় তখন আইনি দীর্ঘসূত্রিতার কারণেই আমি সেই জমি ফেরত দিয়েছি।

সৌরভের সাফ কথা, আকাদেমির জমিতে কখনও স্কুল তৈরি করা যায় না। ফলে এটা নিয়ে যা বলা হয়েছে সেটাও সঠিক নয়। তাছাড়া রাজ্য সরকার অনেক শিল্পোদ্যাগীকেই জমি দিয়ে থাকে। আমাকে দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু আমি রাজ্য় সরকারের থেকে জমি নিইনি।

নিউটাউনে দুটি জমি বাজারমূল্যে টাটা ও সাপুরজি গোষ্ঠীর থেকে কেনার কথাও জানান সৌরভ। এমনকী ১৬ মাস পর শালবনীতে যে ইস্পাত শিল্প কারখানাটি হচ্ছে সেটিও রাজ্যের থেকে নেওয়া নয়, জেএসডব্লিউ গ্রুপের থেকে কেনা। উল্লেখ্য, জেএসডব্লিউয়ের কর্ণধার পার্থ জিন্দালের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক সৌরভের। মহারাজ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদেও রয়েছেন।

জমি সংক্রান্ত যাবতীয় তথ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দফতরে রয়েছে। শিল্পমহলের অনেকেরই মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক শিল্পপতি স্পেন সফরে গেলেও কেন বেছে বেছে সৌরভকেই আক্রমণের টার্গেট করা হলো, তা বোধগম্য নয়। সৌরভ যে ঘোষণা করেছেন তাতে তো বাংলার ছেলে-মেয়েদের রাজ্যেই কর্মসংস্থান হবে। মেধাকে বাইরে যেতে হবে না।

মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গেলে তাঁর সফরসঙ্গী কারা হবেন, সেই সব বিষয় খতিয়ে দেখে কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিয়ে থাকে। বিদেশ মন্ত্রক থেকে নিযুক্ত দীনেশ পাঠক বাংলার মুখ্যমন্ত্রীর পুরো স্পেন সফরে তাঁর সঙ্গে রয়েছেন। তারপরও যেভাবে কয়েকজন রাজ্যের বিজেপি নেতা সৌরভকে আক্রমণ করছেন তাতে জনমানসে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে মনে করছেন বিজেপির কয়েকজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+