করোনাকালে বাংলায় বহুগুণ মৃত্যু! কলকাতা নয় এগিয়ে জেলা, নয়া রিপোর্টে চাঞ্চল্য

করোনাকালে বাংলায় বহুগুণ মৃত্যু! কলকাতা নয় এগিয়ে জেলা, নয়া রিপোর্টে চাঞ্চল্য

করোনা (coronavirus) কালে পশ্চিমবঙ্গে (west bengal) বাড়তি মৃত্যু (excess death) । ২০২০-র এপ্রিল থেকে ২০২১-এর মে মাসের মধ্যে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে এই মৃত্যুর সংখ্যা নথিভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে। সংখ্যাটা ১,২০,২৭৭। যা কিনা সরকারিভাবে নথিভুক্ত ১০,৭৮৭-এর থেকে ১১.১ গুণ বেশি। তবে এই তালিকায় তথ্য অসম্পূর্ণ থাকার কারণে দার্জিলিং, ঝাড়গ্রাম, কালিম্পং, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরকে বিবেচনার মধ্যে আনা হয়নি। দ্য হিন্দুর তরফে এমনই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

করোনা কালে বাড়তি মৃত্যু

করোনা কালে বাড়তি মৃত্যু

প্রথম ও দ্বিতীয় তরঙ্গ উভয় সময়েই এই বাড়তি মৃত্যু লক্ষ্য করা গিয়েছে। গতবছরের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে সংখ্যাটা ছিল ৬৪,৫২০, যা এই সময়ে করোনায় মৃত্যু (৬৮৩৩) থেকে ৯.৪ গুণ বেশি। পরবর্তী সময়ে ২০২১-এ ৫৫২০৭ যা একই সময়ে করোনায় মৃত্যু (১০,৭৮৭) থেকে ১৪.১ গুণ বেশি। আর এপ্রিল এবং মে মাস, যে দুই মাসে রাজ্য ব্যস্ত ছিল নির্বাচনে সেই দুই মাসে মৃত্যু তালিকায় সংযোজিত হয়েছে বাড়তি ৫১,৩৫৩ জন। এই সময়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৫২১২। এই সংখ্যার থেকে পূর্বের সংখ্যা ১৪.৪ গুণের মতো বেশি।

অন্যদিকে ৩১ মে পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা ছিল ১৫,৫৩৬। ২৫ জুলাই সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১৮,০৭৩।
২০১৮-র জানুয়ারি থেকে ২০২১-এর মে মাসের সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে নথিভুক্তকরণের তথ্যই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। যেমন কলকাতার তথ্য পাওয়া গিয়েছে কলকাতা পুরসভার থেকে।

 জেলা ভিত্তিক বাড়তি মৃত্যু

জেলা ভিত্তিক বাড়তি মৃত্যু

জেলা ভিত্তিক বাড়তি মৃত্যুর যে তথ্য পাওয়া গিয়েছে, তা বিশ্লেষণ করলে দেখা যায়, কলকাতায় যে সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৪৪৫৬ জনের সেই সময়ে বাড়তি মৃত্যু নথিভুক্ত হয়েছে ১২৭০৮ জনের। সংখ্যা প্রায় ২.৯ গুণের মতো বেশি। দক্ষিণ ২৪ পরগনায় যে সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১০৯৮ জনের সেসময় বাড়তি মৃত্যু হয়েছে ১৫৯৪৯ জনের। সংখ্যাটা প্রায় ১৪.৫ গুণের মতো। সব থেকে বেশি যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে পূর্ব বর্ধমানে যেখানে করোনায় ১২৫ জনের মৃত্যু হয়েছে, সেসময় বাড়তি মৃত্যুর সংখ্যাটা ৭৫৫৬। জেলাগুলির মধ্যে সব থেকে বেশি ৬০.৪ গুণের মতো। তারপরেই রয়েছে পুরুলিয়া। সেখানে করোনায় ১০৬ জনের মৃত্যু যেসময়ে হয়েছে, সেই সময়ে সেখানে বাড়তি মৃত্যুর সংখ্যাটা ৬৬২৪। যা ৫৮.৭ গুণের মতো। পশ্চিম বর্ধমানে যে সময়ে করোনায় ২৯৬ জনের মৃত্যু হয়েছে, সেই সময়ে বাড়তি মৃত্যুর সংখ্যাটা ৯৬৫২। যা প্রায় ৩২.৬ গুণের মতো। তবে কলকাতার মতোই গঙ্গা পাড়ের অপর জেলা হাওড়ায় সংখ্যাটা অনেকটাই কম। সেখানে যে সময়ে করোনায় ১৩৪৫ জনরে মৃত্যু হয়েছে, সেই সময়ে বাড়তি মৃত্যুর সংখ্যাটা ৬০৬৯। যা প্রায় ৪.৫ গুণের মতো।

মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের আরও বেশি মৃত্যু

মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের আরও বেশি মৃত্যু

মৃত্যুর সংখ্যা বিশ্লেষণে রাজ্যের পাঁচ জেলাকে বাদ দিয়েই তা ১১.১ শতাংশ বেশি। অন্যদিকে এই একই সময়ে হরিয়ানায় ৭.৩, কর্নাটকে ৪.৩ গুণ বেশি। তবে এই সংখ্যাটা মধ্যপ্রদেশ (২৩.৮) এবং অন্ধ্রপ্রদেশের (১৭.৯) তুলনায় কম। ( এই তথ্য তুলে ধরা হয়েছে ২০১৮ ও ২০১৯-এর গড় মৃত্যুর নিরিখে)।

যেভাবে বাড়তি মৃত্যুর হিসেব

যেভাবে বাড়তি মৃত্যুর হিসেব

পশ্চিমবঙ্গের ১৮ টি জেলায় সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমে ২০১৮ ও ২০১৯-এ যে মৃত্যু সংখ্যা নথিভুক্ত হয়েছে, তা হল ৩,৬৮,৪৭৭ এবং ৪,১০,৫০৩। এই সংখ্যা বাৎসরিক যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তার ৯৪.৪ এবং ৯০ শতাংশের মতো।

বাড়তি মৃত্যুর হিসেবটা করা হয়েছে, মহামারীর সময়ে নথিভুক্ত মৃত্যুর সংখ্যা এবং ২০১৮ ও ২০১৯-এর সেই একই সময়ে গড় মৃত্যুর সংখ্যার বিয়োগফলের নিরিখে। সিআরএস-এর বাৎসরিক রিপোর্ট ২০১৯-এ বলা হয়েছে এইবছরে মৃত্যু নথিভুক্তিকরণে উন্নতি হয়েছে প্রায় ৯১.৮%-এর মতো। যা ২০১৯-এ হয়েছে ১০০%।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+