Weather News: সপ্তাহের মাঝামাঝি ফের আবহাওয়া বদল! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
ওপরের কয়েকটি জেলা বাদ দিয়ে আপাতত রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে। কলকাতা-সহ কয়েকটি জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা সোমবারের থেকেও সামান্য নেমেছে। সপ্তাহের মাঝামাঝিতে ফের রাজ্য জুড়ে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। ৩০ ও ৩১ মার্চ উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গের কোথাও দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩০ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। ৩১ মার্চ শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত দিন কয়েকের মতো আকাশ অংশত মেঘলা থাকবে। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২১.৮
বহরমপুর ১৯.২
বাঁকুড়া ২১.২
বর্ধমান ২০.৮
কোচবিহার ১৭.১
দার্জিলিং
কালিম্পং ১৩.৩
দিঘা ২২.৪
কলকাতা ২৪.৭
দমদম ২৪.২
কৃষ্ণনগর ২০
মালদহ ২৩.৯
মেদিনীপুর ২২.১
শিলিগুড়ি ১৭.৭
শ্রীনিকেতন ২০.৬
সুন্দরবন ২৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৪.৫)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৪.৩)
বর্ধমান (৩৩.৪)
কোচবিহার (৩১.৯)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (২৩)
দিঘা (৩২.৫)
কলকাতা (৩১.৬)
দমদম (৩২)
কৃষ্ণনগর (৩৩)
মালদহ (৩৫.৪)
মেদিনীপুর (৩২.৪)
শিলিগুড়ি (৩৪.২)
শ্রীনিকেতন (৩৪)
সুন্দরবন (৩১)












Click it and Unblock the Notifications