নির্বাচন শেষ হলেও সরেনি পুলিশ! বাতিল স্কুলের পরীক্ষা

পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেলেও স্কুল থেকে পুলিশকর্মীরা সরে না যাওয়ায় বাতিল হল পরীক্ষা। যার জেরে বিপাকে পড়ল নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা। ঘটনাটি বীরভূমের রাজনগর উচ্চ বিদ্যালয়ের।

পঞ্চায়েত নির্বাচন শেষ হয়ে গেলেও স্কুল থেকে পুলিশকর্মীরা সরে না যাওয়ায় বাতিল হল পরীক্ষা। যার জেরে বিপাকে পড়ল নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা। ঘটনাটি বীরভূমের রাজনগর উচ্চ বিদ্যালয়ের। গরমের ছুটির পর পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে স্কুলের তরফে।

নির্বাচন শেষ হলেও সরেনি পুলিশ! বাতিল স্কুলের পরীক্ষা

পঞ্চায়েত ভোট ছিল সোমবার। প্রশাসনের তরফে ভোটের কাজে সোম ও মঙ্গলবার স্কুল ব্যবহারের কথা জানানো হয়েছিল। সেই মতো বুধবার থেকে শনিবার স্কুলে নবম ও দশম শ্রেণি ছাত্র-ছাত্রীদের পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল। সেই মতো বুধবার সকালেই স্কুলে গিয়ে হাজির হন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। যদিও সেসময় স্কুলে রয়ে গিয়েছেন পুলিশকর্মীরা। ফলে স্কুল কর্তৃপক্ষের তরফে পরীক্ষা বাতিল ঘোষণা করে দেওয়া হয়। প্রধান শিক্ষক জানিয়েছেন, গরমের ছুটির পর স্কুল খুললে এই পরীক্ষা নেওয়া হবে।

এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+