হচ্ছে না রাজ্যের আয়ুর্বেদিক মেডিসিনের ফাইনাল ইয়ারের পরীক্ষা
হচ্ছে না রাজ্যের আয়ুর্বেদিক মেডিসিনের ফাইনাল ইয়ারের পরীক্ষা
আপাতত হচ্ছে না রাজ্যের ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি' (বিএএমএস)-এর ফাইনাল ইয়ারের পরীক্ষা। চতুর্থ বর্ষের পরীক্ষার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার।

মামলাকারী পরীক্ষার্থীদের দাবি, পুরনো বছরে প্রাপ্য নম্বরের ৮০ শতাংশ ও চলতি বছরের অভ্যন্তরীন মূল্যায়নে পাওয়া ২০ শতাংশ নম্বর। এই দু'টি যোগ করেই পরীক্ষার চূড়ান্ত ফলপ্রকাশ হবে। এই মর্মেই নির্দেশিকা জারি করেছিল রাজ্য। এই ফর্মুলা মেনেই 'ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি' (বিএএমএস)-এর ফাইনাল ইয়ারের ছাত্রদেরও পাশ করানোর কথা। কিন্তু তা হয়নি। বরং গত ১০ জুন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় বা ওয়েস্টবেঙ্গল অফ হেলথ সাইন্স একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, আগামী ৬ জুলাই চতুর্থ বর্ষের পরীক্ষা নেওয়া হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এই বিজ্ঞপ্তির পরে মামলাকারী পরীক্ষার্থীরা উচ্চশিক্ষা দফতরের মুখ্যসচিবের কাছে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলোর মতো এসওপি পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার আবেদন জানান। কারণ লকডাউন এর মধ্যে যেহেতু যানবাহন পরিষেবা স্বাভাবিক নয়। তাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পরীক্ষা দেওয়া অসম্ভব। তাই এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার আবেদন জানানো পরীক্ষার্থীরা। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সুপ্রতিক রায় জানান, গত 3 জুন সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন নির্দেশিকা অনুযায়ী, গাইডলাইন মেনে বিজ্ঞপ্তি জারি করে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications