স্ত্রী, মেয়ে, ছেলেকে মারধরে অভিযুক্ত বিধাননগরের প্রাক্তন ডব্লুবিসিএস অফিসার
বাবার বিরুদ্ধে মারধরসহ অত্যাচারের অভিযোগ দায়ের করলেন মেয়ে। অভিযুক্ত বাবা প্রাক্তন ডব্লুবিসিএস অফিসার। বিধাননগরের নারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাবার বিরুদ্ধে মারধরসহ অত্যাচারের অভিযোগ দায়ের করলেন মেয়ে। অভিযুক্ত বাবা প্রাক্তন ডব্লুবিসিএস অফিসার। বিধাননগরের নারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দিনের পর দিন স্ত্রী-কন্যা-পুত্রের ওপর অত্যাচার। অত্যাচারের অভিযুক্ত প্রাক্তন ডব্লুবিসিএস অফিসার। বয়স হলেও অপরাধে কোনও অনুতাপ নেই বলেই অভিযোগ করেছেন মেয়ে। মাকে বাবা মারধর করছে এই অভিযোগ দিদিকে করেছিলেন ভাই। মারধরের সঙ্গে গালাগালিও চলে বলে অভিযোগ। খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসে বাধা দিতে গেলে মেয়ের ব্যাপক মারধর করেন বাবা। মুখে আঘাত লাগে। বিধাননগরের নারায়ণপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে, প্রথমে পারিবারিক সমস্যা বলে মিটিয়ে নিতে বলে পুলিশ। পরে পুলিশ অভিযোগ নেয়।
সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের অভিযোগ পোস্টও করে মেয়ে।
অভিযোগ, প্রাক্তন ওই ডব্লুবিসিএস অফিসার বলেছেন, তাঁর বাড়িতে তিনি যা খুশি করবেন। ছেলে, মেয়ে, স্ত্রীকে বাড়ি থেকে বেরিয়েও যেতে বলেছেন বলে অভিযোগ। তবে ছেলে, মেয়ে এবং স্ত্রী জানিয়েছেন এবার তাঁরা বাড়ি থেকে বেরোবেন না। এ আগে একই মারধরের কারণে তাঁরা একবার নিজেদের বাড়ি থেকে বেরিয়ে ভাড়া বাড়িতেও থাকতেন। যদিও তখনকার মতো ওই প্রাক্তন ডব্লুবিসিএস অফিসার তাঁদের ফেরত আনেন বলে জানা গিয়েছে।
যদিও অভিযুক্ত প্রাক্তন ওই ডব্লুবিসিএস-এর কোনও বয়ান এখনও পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications