C. V. Ananda Bose: প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে! আচার্যকে আইনি নোটিশ প্রাক্তন উপাচার্যদের
C. V. Ananda Bose: জনসমক্ষে ক্ষমা চাইতে হবে আচার্য সিভি আনন্দ বোসকে। আর তা ১৫ দিনের মধ্যেই চাইতে হবে। আর এই মর্মে রাজভবনে আইনি নোটিশ পাঠালেন প্রাক্তন উপাচার্যরা। রাজ্যের ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যরা আচার্যকে এই আইনি নোটিশ পাঠিয়েছেন।
রাজ্যপালের বেশ কিছু মন্তব্য তাঁদের সম্মানহানি করেছে। সামাজিক এবং মানসিক ভাবে হেনস্থা হতে হয়েছে বলেও অভিযোগ প্রাক্তন উপাচার্যদের। আর এই মর্মেই এই আইনি নোটিশ। যেখানে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। রাজ্যপাল হিসাবে নয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

আর তা না চাওয়া হলে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি উপাচার্যদের। যেখানে প্রত্যেকের জন্যে ৫০ লাখ টাকা করে জরিমানাও দাবি করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে আইনি নোটিশ রাজভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও রাজভবনের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে এই চিঠি ঘিরে নতুন করে সংঘাত আরও ভয়ঙ্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, উপাচার্যদের মেয়াদ বৃদ্ধি না করা নিয়ে সংঘাতের সূত্রপাত। রাজ্যের ২৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধি করার কথা থাকলেও তা করেননি। করেছেন মাত্র তিনজনের মেয়াদ বৃদ্ধি। রাতারাতি ২৪ জন পদ হারান।
যদিও উপচার্জদের মেয়াদ বৃদ্ধি না করা নিয়ে রাজ্যপাল একটি ভিডিও নিয়ে বিস্ফোরক তিনটি কারনের উল্লেখ করেন। যেখানে দুর্নীতিগ্রস্থ, রাজনীতির পাশাপাশি ছাত্রীকে হেনস্তা করার মতো মারাত্মক অভিযোগের কথা তুলে ধরেন। আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয় জোর বিতর্ক। রাজ্যপালের এহেন বক্তব্যের তীব্র বিরোধীতা করেন বেশ কয়েকজন উপাচার্য। কীভাবে এহেন মন্তব্য করলেন আচার্য তা নিয়ে প্রশ্ন তোলেন।
গত কয়েকদিন আগে এই বিষয়ে রাজভবনের বাইরে বিক্ষোভও দেখান প্রাক্তন উপাচার্যরা। আর এই বিতর্কের মধ্যেই এই রাজ্যপালকে আইনি নোটিশ ১২ প্রাক্তন উপাচার্যের। যেখানে আগামী ১৫ দিনের মধ্যে সকলের সামনে রাজ্যপালের কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। তা না হলে রাজ্যপালের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications