২০১৯ ভোটের আগে তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপিতে অনুপম হাজরা! কথা রাখলেন মুকুল
২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই যাবতীয় রাজনৈতিক সমীকরণ নিয়ে মাঠে নেমে পড়েছে বিভিন্ন পার্টি।
২০১৯ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরই যাবতীয় রাজনৈতিক সমীকরণ নিয়ে মাঠে নেমে পড়েছে বিভিন্ন পার্টি। দেওয়াল লিখন থেকে প্রচার নিয়ে সমস্ত ক'টি দলের মধ্যেই শুরু হয়ে গিয়েছে ছক কষার পালা। এদিকে, ক্রমেই বিভিন্ন নেতা নেত্রীদের দলবদলের খবর ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে লোকসভা ভোটে যুদ্ধের পরিস্থিতি। দলবদলের রাজনীতিতে তাপ উত্তাপ উঠে আসছে বাংলাতেও।

সৌমিত্র খাঁয়ের পর সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমবল থেকে বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। আজ নয়া দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে সম্ভবত তিনি যোগ দিতে চলেছেন পদ্মশিবিরে। এদিকে, আজই তৃণমূল লোকসভা ভোট প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে। আর এমন অক দিনে বোলপুরের সাংসদের বিজেপিতে যোগ দান নিঃসন্দেহে একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই।

এর আগে, দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও অনুপম জানান, তিনি ভীষণভাবে মিস করছেন 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে একই সঙ্গে তাঁর দাবি, সারদা থেকে নারদা কোনও অর্থ তছরুপের মামলাতেই তাঁর নাম জড়ায়নি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি কোনও দিনই ক্ষমতার দম্ভ দেখাননি বলেও দাবি করেছেন সাংসদ। উল্লেখ্য, এদিন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে একটি সোলফি পোস্ট করে অনুপম ফেসবুকে বার্তা দেন,'একটা নকুন পথ চলা'। ফলে 'ফুলের যুদ্ধে' তৃণমূল থেকে পদ্মশিবিরে যে অনুপম যাচ্ছেন , তা নিয়ে শুরু হয়ে যায় আলোচনা।












Click it and Unblock the Notifications