পুলিশকে 'মারধর', গ্রেফতার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ছেলে

পুলিশের ওপর হামলার অভিযোগ। গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুর এবং তাঁর বন্ধু তপন মজুমদার। ধৃতদের শনিবার তোলা হবে বনগাঁ আদালতে।

পুলিশকে মারধর, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর ছেলে

দিন কয়েক আগে ঠাকুরনগরে মেলায় মন্দির থেকে গয়না চুরির ঘটনা ঘটেছিল। থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। সেই ঘটনারই তদন্তে শুক্রবার ঘটনাস্থলে যায় পুলিশ। প্রশাসনিক মহলের খবর, পুলিশ দুষ্কৃতীদের ধরে। সেই সময় দলবদ নিয়ে প্রাক্তনমন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুর হামলা চালান বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চলে।

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় যান বনগাঁর এসডিপিও। পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের ছেলে শান্তনু ঠাকুরকে। তাঁর এক সহযোগী তপন মজুমদারকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শনিবার তোলা হবে বনগাঁ আদালতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+