Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সতী যে সতী, তাঁকেই কি প্রমাণ করতে হবে? তৃণমূলের সাংসদ পদে ইস্তফা নিয়ে অবস্থান ব্যাখ্যা অর্পিতা ঘোষের

সতী যে সতী, তাঁকেই কি প্রমাণ করতে হবে? তৃণমূলের সাংসদ পদে ইস্তফা নিয়ে অবস্থান ব্যাখ্যা অর্পিতা ঘোষের

প্রথমে পদত্যাগ করতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhishek banerjee) চিঠি। তারপরের দিন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে গিয়ে পদত্যাগ। আর তার পরের দিনই সোজা কলকাতা। পরপর তিনটে দিন এইভাবেই কাটালেন রাজ্যসভায় থেকে ইস্তফা দেওয়া তৃণমূলের (trinamool congress) অর্পিতা ঘোষের (arpita ghosh)। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পদত্যাগের কারণ আর ভবিষ্যত পরিকল্পনার কথা।

২-৩ মাস ধরে কথা চলছিল

২-৩ মাস ধরে কথা চলছিল

প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ দাবি করেছেন, রাজ্যসভা থেকে তাঁর ইস্তফা দেওয়া নিয়ে দলের সঙ্গে তাঁর দু থেকে তিনমাস ধরে কথা চলছিল। ফলে তাঁর ইস্তফা দেওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা একেবারেই ঠিক নয়। নিজেকে দলের বিশ্বাসযোগ্য সৈনিক বলে দাবি করেছেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ। তাঁর ইস্তফায় দলের সিলমোহর রয়েছে বলেও দাবি করেছেন অর্পিতা।

আটকে যাচ্ছিল থিয়েটার

আটকে যাচ্ছিল থিয়েটার

বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা পরিবর্তনের ডাকের সঙ্গী হয়েছিলেন, তাঁদের মধ্যে অর্পিতা ঘোষ অন্যতম। আনুগত্যের জেরেই তাঁকে ২০১৪ সালে বালুরঘাট থেকে প্রার্থী করা হয় এবং তিনি জয়ী হয়েছিলেন। তারপর ২০১৯-এ পরাজয়ের পর, তাঁকে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদ মাধ্যমকে অর্পিতা ঘোষ জানিয়েছেন, সাংসদের কাজ করতে গিয়ে আর দিল্লি কলকাতা কলতে গিয়ে কোথাও তাঁর থিয়েটারের কাজ আটকে যাচ্ছিল। যার তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। তিনি বলেছেন, আর তো বেশিদিন থিয়েটার করতে পারবেন না!

কলকাতায় থেকেই সংগঠনের কাজ

কলকাতায় থেকেই সংগঠনের কাজ

এদিন অর্পিতা ঘোষ বলেছেন, আর কলকাতার বাইরে নয়, তিনি কলকাতায় থেকেই সংগঠনের কাজ করতে চান। রাজ্য পর্যায়েরক সংগঠনের কাজ। কলকাতায় থাকলে তিনি থিয়েটারটাও করতে পারবেন। তাঁকে ঘিরে জল্পনা প্রসঙ্গে অর্পিতা ঘোষ বলেছেন তিনি কেমন তা পার্টি জানে। না হলে বালুরঘাটে হারার পরে তাঁকে রাজ্যসভার সাংসদ করে দিল্লিতে পাঠানো হত না।

 দল কি কাজে খুশি নয়?

দল কি কাজে খুশি নয়?

দল কি তাঁর কাজে খুশি নয়, সেই কারণেই কি পদত্যাগ? এই প্রশ্নের উত্তরে অর্পিতা ঘোষ বলেছেন, দল তাঁর কাজে খুশি কিনা, সেই প্রশ্নের উত্তর দলের নেতৃত্বই দিতে পারবেন। আর দল খুশি কি, খুশি নয়, তার প্রমাণ কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। তিনি আশাবাদী রাজ্য পার্টির সংগঠনে তাঁকে পদ দেওয়া হবে। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের জেলা সভাপতি থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে অর্পিতা ঘোষ বলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকেই কি প্রমাণ করতে হবে? এব্যাপারে তিনি আরও বলেন, সতী যে সতী, তাকেই কি প্রমাণ করতে হবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+