প্রাক্তন তৃণমূল নেতা শঙ্কুদেবের জার্সি বদল, যোগ দিলেন বিজেপিতে
বেশ কিছুদিন রাজনীতি থেকে সরে থাকার পরে অবশেষে জার্সি বদল করছেন শঙ্কুদেব পণ্ডা। যোগ দিয়েছেন বিজেপিতে
সারদা ও নারদ কাণ্ডে অভিযোগের আঙুল উঠেছিল তাঁর বিরুদ্ধে। পরে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল একসময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তথা ছাত্র নেতা থেকে উঠে এসে তৃণমূলে বড় পদ পাওয়া শঙ্কুদেব পণ্ডাকে। বেশ কিছুদিন রাজনীতি থেকে সরে থাকার পরে অবশেষে জার্সি বদল করছেন তিনি। যোগ দিয়েছেন বিজেপিতে।

এর আগে মুকুল রায়ও তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। তাঁর গেরুয়া শিবিরে ঢোকার পর বেশ কয়েকজন নেতা-সাংসদ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার সেই দলে নাম লেখালেন শঙ্কুও।
কয়েকদিনের মধ্যেই বেশ কয়েকজন পরিচিত মুখকে বিজেপিতে যোগ দিইয়ে মুকুল রায় তৃণমূলকে চাপে ফেলে দিয়েছেন। শঙ্কু তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্ব দিয়েছেন একসময়। কয়েকদিন আগে সৌমিত্র খাঁ, ভারতী ঘোষদের গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। মুকুল আগেই জানিয়ে রেখেছেন, লোকসভা ভোটের আগে আরও কয়েকজন পাইপলাইনে রয়েছেন।

শঙ্কুদেব যে তাঁদের অন্যতম তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা নির্বাচনের আগে শঙ্কুর বিজেপিতে যোগদান যে নিঃসন্দেহে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলবে তা বলাই বাহুল্য।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications