বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! দিলীপ ঘোষ দিলেন মাস্টারস্ট্রোক
তৃণমূলকে পাল্টা দিল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন নেত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় শক্তি বাড়ল বিজেপির।
তৃণমূলকে পাল্টা দিল বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন নেত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বাংলায় শক্তি বাড়ল বিজেপির। শনিবার বাগুইআটিতে চায়ে পে চর্চায় তৃণমূলের প্রাক্তন নেত্রীকে বিজেপির যোগদান করিয়ে দিলীপ ঘোষ ফের পরিবর্তনের বার্তা দেন।

চায়ে পে চর্চায় বিজেপিতে যোগদান
বাগুইআটির অর্জুনপুরে চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি এদিন চায়ে পে চর্চায় দুটি পৃথক কর্মসূচি পালন করেন। রাজারহাট গোপালপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মৌসুমী সাহা যোগ দেন বিজেপিতে।

ডেঙ্গির প্রকোপ রুখতে গাপ্পি মাছ
একইদিনে চা চক্রে যোগ দেওয়ার পর ডেঙ্গির প্রকোপ রুখতে গাপ্পি মাছ ছাড়েন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাইক বাহিনী নিয়ে এলাকায় উপস্থিত হয়ে তিনি এই কর্মসূচি পালন করেন। তিনি বলেন, তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। এবার পরিবর্তন অবশ্যম্ভাবী। এদিন ফের পুরসভা ভোটের দাবি তোলেন তিনি।

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহ্বান
সম্প্রতি বিজেপির তুলনায় তৃণমূলে যোগদানের প্রবণতা ছিল বেশি। বিজেপিতে দিলীপ-মুকুলের অন্তর্দ্বন্দ্ব খানিক প্রভাব ফেলেছিল দলবদলে। এরপর জেপি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষের বৈঠক এবং কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে মুকুলের বৈঠকের পর ফের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েছে বিজেপি।

বিজেপি পাল্টা দেওয়া শুরু করল
তারপরই বিজেপি পাল্টা দেওয়া শুরু করল। অন্তত সাত জায়গায় তৃণমূল-সহ অন্যান্য দল ভেঙে বিজেপি শক্তি বাড়িয়ে নিয়েছে। ২০২১ নির্বাচনের আগে শাসকদলকে ফের ব্যাকফুটে ঠেলে দিয়ে বিজেপিতে যোগদান করলেন বহু কর্মী। একইদিনে সাত জেলায় দলবদল হয়।












Click it and Unblock the Notifications