প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস রচপাল সিং, মুখ্যমন্ত্রীর শোকবার্তা
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী (minister) কথা প্রাক্তন আইপিএস রচপাল সিং (rachpal singh) । এদিন ভোরে কলকাতায় মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী (minister) কথা প্রাক্তন আইপিএস রচপাল সিং (rachpal singh) । এদিন ভোরে কলকাতায় মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। চাকরি থেকে অবসর নেওয়ার পরেই তিনি তৃণমূলে (trinamool congress) যোগ দিয়েছিলেন।
Recommended Video

সিঙ্গুর-নন্দীগ্রাম পর্ব থেকে তৃণমূলের পাশে
সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বে রচপাল সিংকে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। প্রসঙ্গত ১৯৭৪ ব্যাচের এই আইপিএস চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পরেই তৃণমূলে যোগ দেন।

পরপর দুবার তিনি রাজ্যের বিধায়ক
২০১১ সালে রাজ্যে পালাবদলের বছরে তাঁকে তারকেশ্বর থেকে মনোনয়ন দিয়েছিল তৃণমূল। ২০১১-র পরে ২০১৬-তেও তিনি তারকেশ্বর থেকে জয়ী হয়েছিলেন।

রাজ্যের মন্ত্রী ও নিগমের চেয়ারম্যান
২০১১ সালে তাঁকে পর্যটন এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছেন। এরপর তাঁকে রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান করেছিলন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা
এদিন সকালে দেওয়া শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ রচপাল সিংয়ের প্রয়াণে তিনি গভীর শোক প্রকাশ করছেন। বৃহ্স্পতিবার ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং পরিকল্পনা দপ্তরের মন্ত্রী ও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তিনি রচপাল সিংয়ের
পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন বলেও শোকবার্তায় উল্লেখ করেছেন।
(ছবি সৌজন্য: সোশ্যাল মিডিয়া)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications