জন্ম শতবর্ষে ইন্দিরা গান্ধীকে নিয়ে স্মৃতিচারণা, কলকাতায় প্রাক্তন রাষ্ট্রপতি
রবিবার বিকেলে কলকাতায় আসছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষের ওপর হওয়া এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
রবিবার বিকেলে কলকাতায় আসছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষের ওপর হওয়া এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

১৯ নভেম্বর। ইন্দিরা গান্ধীর জন্মদিন। এবছর তাঁর জন্ম শতবর্ষ। তাই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিধান ট্রাস্ট। ইউনিভার্সিটি ইনস্টিটিউটে হওয়া সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল দীর্ঘ দিনের। সম্পর্কের নানা উত্থান পর্ব। ছিল চূড়ান্ত বিশ্বাসও। সব কিছুই নিজের বই-এ উল্লেখ করেছিলেন প্রণব মুখোপাধ্যায়। সুযোগ পেলেই ইন্দিরা গান্ধী সম্পর্কে স্মৃতিচারণা করার সুযোগ ছাড়েন না তিনি। ফলে জন্ম শতবর্ষে ইন্দিরা গান্ধীকে নিয়ে হওয়া অনুষ্ঠানে ভাল বক্তা প্রণব মুখোপাধ্যায় ছাড়া আর কেউই হতে পারেন না। তাই তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বিধান ট্রাস্টের পক্ষ থেকে।
ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় প্রণব মুখোপাধ্যায়ের স্থান ছিল দ্বিতীয় নম্বরে। তবে ১৯৮৪-এ ইন্দিরা গান্ধীর হত্যা কাণ্ডের পর কংগ্রেসের সঙ্গে কিছু দিনের জন্য সম্পর্ক ছিন্ন হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের। পরে বেশ কিছুটা সময়ে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলেও, পরবর্তীকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও খুব কাছের লোক হয়ে উঠেছিলেন প্রণব মুখোপাধ্যায়।

রবিবার সন্ধেয় ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষে গান্ধী পরিবারের সুখ-দুঃখের সঙ্গী প্রণব মুখোপাধ্যায় বলবেন নানা কথা।












Click it and Unblock the Notifications