সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এসএসসির প্রাক্তন উপদেষ্টা

রাত ১২ টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এরপরেই গভীর রাত পর্যন্ত উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

রাত ১২ টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আর এরপরেই গভীর রাত পর্যন্ত উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর এরপরেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন এস পি সিনহা।

ডিভিশন বেঞ্চের দ্বারস্থ এসএসসির প্রাক্তন উপদেষ্টা

আর কিছুক্ষণের মধ্যেই সিবিআই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দেবে সিবিআই। আর সেই রিপোর্ট জমা পড়ার আগেই ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টা।

বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। দুপুর ১২ টার সময়ে এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার রাতেই প্রধান বিচারপতির দ্বারস্থ হন এস.পি. সিনহার আইনজীবীরা। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়।

জানা যায়, রাতেই মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতি। সেই মোতাবেক আজ শুক্রবার শুনানি হবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। ফলে এই মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর গোটা বাংলার।

অন্যদিকে সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ কি নির্দেশ দেন সেদিকেও নজর থাকবে। কার্যত দুই বেঞ্চে হাইভোল্টেজ মামলার শুনানি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই।

উল্লেখ্য, ৯৮ জনের নিয়োগ নিয়ে এই মামলা হয়। যাঁদের মধ্যে প্যানেলেই নাম নেই ৯০ জনের। বাকি ৮ জনের নাম থাকলেও তা অনেকটাই পিছনের দিকে। আর এই নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতি রয়েছে। আর তা খুঁজতেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাত ১২ টার মধ্যেই শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করতে হবে বলেও নির্দেশে জানায় সিঙ্গল বেঞ্চ।

আর এরপরেই আইনি কাগজ-পত্র জোগার করে একেবারে পুরোদমে তদন্ত শুরু করে দেন কেন্দ্রীয় তদন্ত আধিকারিকরা। কিন্তু তদন্তের শুরুতেই একের পর এক ধাক্কা খান তদন্তকারীরা। প্রথমে এস পি সিনহাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরবর্তীকালে আর তাঁর খোঁজ পাওয়া যায় না।

রীতিমত তাঁকে এরপর হন্যে হয়ে খোঁজেন সিবিআই আধিকারিকরা। কার্যত এরপর সিনেমাকেও হার মানিয়ে ১১ টা নাগাদ সিবিআই অফিসে পৌঁছে যান তিনি। আইনজীবীকে সঙ্গে নিয়েই পৌঁছন শান্তিপ্রসাদ সিনহা। এরপর রাত তিনটে পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ পর্ব। নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারীরা জিজ্ঞাসা করেন বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলেননি এসপি সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+