এ কেমন স্বাধীনতা দিবস উদযাপন! জাতীয় পতাকায় পা তুলে স্যালুট! বিতর্কে আরাবুল
জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে জাতীয় পতাকাতেই পা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি ছবিতে।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে জাতীয় পতাকাতেই পা তুলে দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটি ছবিতে। সেই ছবি ঘিরেই যত বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে বইছে সমালোচনার ঝড়।

রাজ্য রাজনীতিতে নয়া বিতর্কের জন্ম দিয়েছে এই ছবি। ছবিতে দেখা যাচ্ছে আরাবুল ইসলাম জুতো পায়ে জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর স্যালুট করছেন। ভাঙড়ের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার এই কীর্তি এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়।
আরাবুল ইসলামের এই স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে এখন অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আরাবুলকে নিয়ে আগেও বহুবার বিব্রত হতে হয়েছে তৃণমূলকে। এবার এই পরিস্থিতিতে তৃণমূল কী অবস্থান নেয়, বিতর্কিত নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় কি না, দলের তরফে, তা-ই এখন দেখার।
এদিকে তৃণমূলের কয়েকটি ফেসবুক গ্রুপে পাল্টা প্রচার শুরু হয়েছে। সেখানে দাবি করা হয়েছে এই ছবিটি জাল। মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে।












Click it and Unblock the Notifications