রাজ্যে সরকারের তৈরি বিপর্যয়, একের পর এক এলাকায় প্লাবন নিয়ে মমতাকে নিশানা করে প্রশ্নবাণ প্রাক্তন সেচমন্ত্রীর

সুন্দরবনের নোনা মাটি, নোনা জল নখদর্পণে। রাজ্যের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রীও ছিলেন তিনি। বর্তমানে তৃণমূল আর বিজেপির দাপটে সিপিএম-এর মতোই শূন্য অন্য বাম দলগুলিও। সেই তালিকায় পড়ছেন আরএসপির সুভাষ নস্কর (subhas naskar

সুন্দরবনের নোনা মাটি, নোনা জল নখদর্পণে। রাজ্যের প্রাক্তন প্রভাবশালী মন্ত্রীও ছিলেন তিনি। বর্তমানে তৃণমূল আর বিজেপির দাপটে সিপিএম-এর মতোই শূন্য অন্য বাম দলগুলিও। সেই তালিকায় পড়ছেন আরএসপির সুভাষ নস্কর (subhas naskar)। এবার জোয়ারের জলে সুন্দরবনের একের পর এক বাঁধ ভেঙে যাওয়ার ঘটনায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) প্রশাসনকে সরাসরি দায়ী করেছেন।

নাড়ির টানে গোসাবায়

নাড়ির টানে গোসাবায়

দল ক্ষমতায় না থাকলেও বসে নেই প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর। প্রাকৃতিক বিপর্যয় আর বাঁধ ভেঙে পড়ার খবরে ছুটে গিয়েছেন সুন্দরবনের বিভিন্ন জায়গায়। প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, নাড়ির টানেই তিনি এলাকায় ছুটে বেড়েচ্ছেন। এই অবস্থায় ঘরে শুয়ে থাকা যায় না। কেননা এই নোনামাটিতেই তাঁর জন্ম। এখানকার মানুষই তাঁকে বিধায়ক, মন্ত্রী করেছিল।

আবহাওয়া দফতরকে ধন্যবাদ

আবহাওয়া দফতরকে ধন্যবাদ

সুভাষ নস্কর বলেছেন, এবার শুরুতে সরকারের কাজ গঠনমূলক ছিল। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস শুরু থেকেই ঠিকমতোই দিয়ে যাচ্ছিল। তিনি বলেন, সরকার ঝড়ের জন্য সতর্ক ছিল। পাশাপাশি জলস্ফীতি নিয়ে সতর্ক করলেও জলস্ফীতি হলে যা যা করতে হত, তা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

ব্যবস্থা নেয়নি সরকার

ব্যবস্থা নেয়নি সরকার

প্রাক্তন সেচমন্ত্রী বলেছেন, সরকারের উচিত ছিল সিমেন্টের ব্যাগ পাঠিয়ে দেওয়া। মানুষ তৈরি ছিল। কিন্তু ছিল উদ্যোগের অভাব। সেই কারণেই এতবড় বিপর্যয়। মানুষ তৈরি থাকলেও সরকার উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী। তিনি বলেন, সরকার টাকা পাঠিয়েছে, ত্রিপল পাঠিয়েছে পঞ্চায়েতের হাতে। কিন্তু বাঁধ ভাঙা রুখতে ব্যবস্থা নেয়নি সরকার। তিনি বলেন, এখন আর তদন্ত করে কোনও লাভ নেই।

সরকারের তৈরি বিপর্যয়

সরকারের তৈরি বিপর্যয়

সংবাদ মাধ্যমের কাছে সুভাষ নস্করের অভিযোগ, এবার যা হয়েছে, তা সরকারের তৈরি বিপর্যয়। তিনি বলেছেন, সরকারের হাতে পর্যাপ্ত টাকা ছিল। আয়লার সময়ে পাওয়া ৪ হাজার কোটি টাকা কেন ফেরত গেল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। আয়লার পরে বাঁধ তৈরি করতে জমি অধিগ্রহণ করা হলেও, সরকার আর কোনও কাজ করেনি বলে অভিযোগ করেছেন তিনি। প্রাক্তন মন্ত্রী অভিযোগ করেন, পঞ্চায়েত শুরুমাত্র বোর্ড লাগিয়ে কোটি কোটি টাকা লুট করেছে। কেন বাঁধগুলিকে রক্ষা করতে পর্যাপ্ত মাটচি দেওয়া হয়নি, প্রশ্ন তুলেছেন তিনি। সুভাষ নস্কর বলেছেন, ক্যানিং মহকুমায় শুধুমাত্র গোসাবা বিপন্ন। তিনি বলেন, এবার বাঁধ ভাঙেনি, কিন্তু তা টপকে চলে গিয়েছে। তিনি প্রশ্ন করেন, গত ১০ বছরে সুন্দরবন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা কি জানতে চেয়েছেন, আয়লার বাঁধ নির্মানের জন্য বরাদ্দ টাকা খরচ হল না কেন?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+