তৃণমূলে ধস, জিতেনের পর দল ছাড়লেন আরও এক 'হেভিওয়েট', বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর

তৃণমূলে ধস, জিতেনের পর দল ছাড়লেন আরও এক 'হেভিওয়েট', বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূল কাউন্সিলর

শুভেন্দুর মহাপতনের সঙ্গে সঙ্গে যেন ধস নেমেছে তৃণমূলে। একের পর এক নেতা, বিধায়ক, কাউন্সিলর দল ছাড়তে শুরু করেছেন। দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বাঁকুড়া জেলার সহ সভাপতি পদেও ছিলেন তিনি। শুধু তিনিই নন পূর্ব বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়ও দল ছেড়েছেন। নিজেই জানিয়েছেন ১৯ ডিসেম্বর তিনি বিজেপিতে যোগ দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য সেদিনই বিজেপিতে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর।

দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী

দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী

শুভেন্দুর দল ছাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তৃণমূলে ধস। একের পর এক নেতা, বিধায়ক, কাউন্সিলর দল ছাড়তে শুরু করেছেন। একই দিনে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা, প্রাক্তন মন্ত্রী পদত্যাগ করতে শুরু করেছেন। বাঁকুড়া জেলার প্রাক্তন মন্ত্রী শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় দলত্যাগের কথা ঘোষণা করেছেন। শুভেন্দুর পদক্ষেপকে সমর্থন করে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। পুরনো নেতাদের গুরুত্ব দিচ্ছে না নেতৃত্ব এমনই অভিযোগ করেছেন তিনি। দলের তরফ থেকে চরম অবহেলা করা হচ্ছে। সেকারণেই দল ছাড়ার সিদ্ধান্ত।

বিজেপিতে যাচ্ছেন কাউন্সিলর

বিজেপিতে যাচ্ছেন কাউন্সিলর

শুভেন্দুর হাত ধরেই ৭০ থেকে ৭২ জন তৃণমূল সাংসদ, ৫০ থেকে ৫২ জন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন কনিষ্ক পাণ্ডা। সেই কথাই মনে হচ্ছে সত্যি হতে চলেছে। ইতিমধ্যেই দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন পূর্ব বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়। দলের পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ১৯ তারিখ অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দেবেন বলে জানিয়েছেন নিত্যানন্দ।

দল ছাড়লেন জিতেন্দ্র

দল ছাড়লেন জিতেন্দ্র

শুভেন্দুর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যে উথাল পাথাল শুরু হয় আসানসোলে। রাজ্য সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে পুর প্রশাসকের পদ ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি। তার পরেই তাঁর পাণ্ডবেশ্বরের দফতরে ভাঙচুর শুরু হয়। এই ঘটনা জানার পরেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র তিওয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুক্রবারেই বৈঠকে বসার কথা ছিল তাঁর।

বিজেপিতে শুভেন্দু

বিজেপিতে শুভেন্দু

তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর ১৯ তারিখ শনিবার অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দান করবেন তিনি। এই নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন সৌগত রায়। দলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব মেটানোর দায়িত্ব সৌগতকেই দেওয়া হয়েছিল। এবং সৌগতর সঙ্গেই বরাবর যোগাযোগ রেখেছিলেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+