মুখ থুবড়ে জেলের মধ্যেই ছিটকে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়! দেখতে ছুটলেন চিকিৎসকরা
গত কয়েকদিন আগেই আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার সময় আহত হন মানিক ভট্টাচার্য। আর এরপরেই জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় আহত হয়েছে বলে খবর। কোথায় কি নিরাপত্তায় গাফিলতি থেকে যাচ্ছে।
জেলে আহত পার্থ চট্টোপাধ্যায়। আর তাতে মুখে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই এসএসকেএম থেকে চিকিৎসকদের একটি দল প্রেসিডেন্সি জেলে গিয়েছেন বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। শুধু তাই নয়, ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হতে হয়েছে তাঁকে। এরপর থেকে প্রেসিডেন্সি জেলই ঠিকানা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আর সেখানেই বিপত্তি বলে জানা যাচ্ছে।

মুখ থুবড়ে পড়ে যান পার্থ চট্টোপাধ্যায়
জানা যাচ্ছে, গত সপ্তাহে প্রেসিডেন্সি জেলের মধ্যেই মুখ থুবড়ে পড়ে যান পার্থ চট্টোপাধ্যায়। আর তাতে মুখে চোট লাগে তাঁর। আর এরপরেই দ্রুত জেল হাসপাতালেই নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে। সেখানে চিকিৎসকরা তাঁকে চিকিৎসা করেন বলে জানা যাচ্ছে। তবে চোট খুব একটা গুরুতর না হওয়ার কারণে পার্থ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। এরপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। এরপরেই বেশ কিছু সমস্যা রয়েছে বলে জেল সূত্রে খবর। আর সেই কারণে এসএসকেএম থেকে আজ বুধবার বেশ কয়েকজন চিকিৎসক জেলে আসেন। এবং প্রাক্তন মহাসচিবকে চিকিৎসা করেন বলে জানা যাচ্ছে।

কীভাবে ঘটল এই ঘটনা
জেল সূত্রে খবর, বয়স হয়েছে। আর এর মধ্যেই দীর্ঘদিন ধরে মানসিক একটা চাপ রয়েছে। যদিও এর মধ্যেই প্রত্যেকদিন জেলের মধ্যে হাঁটাহাঁটি করেন পার্থ চট্টোপাধ্যায়। গত সপ্তাহে আর তেমন ভাবেই জেলের মধ্যে হাঁটাহাটি করছিলেন তিনি। একেবারে হোঁচট খেয়ে পড়ে আঘাত পান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আর তাতেই মুখে আঘাত লাগে তাঁর। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও অন্য একটি সূত্রের দাবি, জঙ্গি মুসার ঠেলাতেই নাকি পড়ে যান পার্থবাবু। আর এরপরেই অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে মুসাকে। তবে জেল সূত্রে খবর, পার্থবাবুর আঘাত খুব একটা উদ্বেগজনক নয়। তিনি সুস্থ রয়েছেন। তবে আঘাতের ফলে কিছু সমস্যা রয়েছে। এমনকি চোট কত গভীর আর তা দেখতেই এদিন চিকিৎসকদের ডাকা হয় বলে জানা যাচ্ছে।

জেলেই থাকতে হবে পার্থবাবুকে
একাধিকবার অসুস্থতার কথা বলে আদালতের কাছে জামিন চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, শরীর মোটেই ভালো নেই। এই অবস্থায় যদিও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেনি আদালত। মূলত প্রভাবশালী তত্ত্বেই খারিজ হয়ে যায় জামিনের আবেদন। ফলে দিনের পর দিন প্রেসিডেন্সি জেলেই রাত কাটছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এই অবস্থায় জেলের মধ্যে তাঁর পড়ে যাওয়ার ঘটনা যথেষ্ট উদ্বেগের বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications