রাজ্যে পরবর্তী সরকার বিজেপির! বাংলায় পা দিয়েই 'সক্রিয়' হওয়ার আভাস তথাগতর

রাজ্যে পরবর্তী সরকার বিজেপির! বাংলায় পা দিয়েই 'সক্রিয়' হওয়ার আভাস তথাগতর

কলকাতা বিমানবন্দরে ব্যাপক সংবর্ধনা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়কে। বিমানবন্দরে নামার পর তিনি বলেন, বিজেপি তৃণমূলকে উৎখাত করে রাজ্যে সরকার গঠন করবে।

যে কোনও গণতান্ত্রিক দলেই বিভাজন রয়েছে

যে কোনও গণতান্ত্রিক দলেই বিভাজন রয়েছে

বিমানবন্দরে তাঁর কাছে প্রশ্ন ছিল রাজ্য বিজেপিতে বিভাজন রয়েছে। তার উত্তরে তথাগত রায় বলেন, তৃণমূলে তো এই বিভাজনেই রক্তারক্তি হয়। এরপরেই তিনি বলেন, যে কোনও গণতান্ত্রিক দলেই বিভাজন থাকতে বাধ্য। বিভাজন ছাড়া দলে গণতন্ত্র থাকবে না, মন্তব্য করেছেন তিনি।

বিজেপি এক নেতা, এক পরিবার নির্ভর নয়

বিজেপি এক নেতা, এক পরিবার নির্ভর নয়

তথাগত রায় বলেন, বিজেপি এক নেতা কিংবা এক পরিবার নির্ভর দল নয়। বিজেপিতে আভ্যন্তরীণ গণতন্ত্র আছে বলেও দাবি করেছেন তিনি। বিমানবন্দরে নামার পর তিনি বলেন, সবে তিনি কলকাতায় এলেন। এরপর বাড়িতে গিয়ে গুছিয়ে বসে, দু একদিনের মধ্যে রাজ্য সভাপতির অনুমোদিত কোনও জায়গায় গিয়ে যোগাযোগ করবেন। এবং দু থেকে ৩ দিনের মধ্যেই বিজেপিতে ফিরতে পারবেন।

বঙ্গ বিজেপির ভবিষ্যৎ

বঙ্গ বিজেপির ভবিষ্যৎ

রাজ্যে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ কী, এই প্রশ্নের উত্তরে তথাগত রায় বলেন, অত্যন্ত উজ্জ্বল। বিজেপি তৃণমূলকে উৎখাত করে রাজ্যে সরকার গঠন করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি

প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। রাজ্যে যখন বিজেপিকে কার্যত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হত সেই সময় রাজ্য সভাপতি দায়িত্ব সামলেছেন তিনি। তিনি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যও ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+