অ্যাসেসমেন্ট ছিল না, ছিল না প্রস্তুতি! আম্ফান নিয়ে বিস্ফোরক প্রাক্তন মেয়র

বাধ্য হয়েই দল ছেড়েছিলেন। আর গত দু-তিনদিনে অনেক যন্ত্রণা পেয়েছেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাধ্য হয়েই দল ছেড়েছিলেন। আর গত দু-তিনদিনে অনেক যন্ত্রণা পেয়েছেন। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় উল্লেখ করেছেন রাজ্যের একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কথা। প্রাক্তন মেয়রের মতে আগের থেকে এখন অনেক শক্তিশালী হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস।

মানসিক আঘাত পেয়েছেন

মানসিক আঘাত পেয়েছেন

যেভাবে আম্ফান পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করা হয়েছে, তাতে তিনি মানসিক আঘাত পেয়েছেন। এমনটাই মন্তব্য করছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন ১৯৮৫ সালে মাত্র ২১ বছর বয়সে কলকাতা পুরসভার কাউন্সিলর হয়েছিলেন।

 রাজ্যের একের পর এক প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ

রাজ্যের একের পর এক প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ

শোভন চট্টোপাধ্যায় উল্লেখ করেছে রাজ্যের একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কথা। ১৯৮৬ সালে বন্যা, ১৯৯৯ সালের ঘূর্ণিঝড়, ২০০৮ সালের প্রাকৃতিক দুর্যোগ, ২০০৯ সালের আয়লরক কথা বলেছেন তিনি। কীভাবে তার পরিচালনা করা হয়েছে, তারও উল্লেখ করেছেন তিনি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগে থেকে শক্তিশালী

আবহাওয়া দফতরের পূর্বাভাস আগে থেকে শক্তিশালী

শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, আবহাওয়া দফতরের পূর্বাভাস আগের থেকে শক্তিশালী। এব্যাপারে আয়লার সময়ও যে পূর্বাভাস ছিল, তার থেকে আম্ফানের পূর্বাভাস অনেকটাই সঠিক বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রস্তুতিতে অভাব ছিল

প্রস্তুতিতে অভাব ছিল

শোভন চট্টোপাধ্যায় বলেছেন, পুরসভা তথা সরকারের প্রস্তুতিতেই অভাব ছিল। কেননা অন্তত আটদিন আগে থেকেই আবহাওয়া দফতর বলে দিয়েছিল ঘূর্ণিঝড় কোথা দিয়ে যেতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, ঝড়ের পরে আধঘন্টা একঘন্টার মধ্যে গাছ কেটে পরিষ্কার করার কথা তিনি বলছেন না। তাতে তিনি বিশ্বাসও করেন না। তাঁর দাবি অ্যাসেসমেন্ট ছিল না, ছিল না প্রস্তুতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+