Ex Justice Abhijit Ganguly: পক্ষপাতদুষ্ট হয়ে রায় দিইনি, বিজেপি যোগের আগে বড় বার্তা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Ex Justice Abhijit Ganguly: বিজেপিতে য়োগ দেওযার কথা আগেই জানিযেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ শুক্রবারই গেরুযা শিবিরের পতাকা হাতে তুলে নিতে চলেছেন বলে সূত্রের খবর। সবকিছু ঠিক থাকলে দুপুর ১২ টার সময় বিজেপিতে যোগ দিয়ে পারেন প্রাক্তন বিচারপতি। তবে রাজনৈতিক ময়দানে পা রাখার আগে শুরু হয়েছে বিতর্ক।
এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সমস্ত নির্দেশ দিয়েছেন তা খারিজ চেয়ে হাই কোর্টে আবেদন জানানো হয়েছেন। যদিও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হয়ে কোনও রায় দেননি বলেই দাবি করেছেন প্রাক্তন বিচারপতি (Ex Justice Abhijit Ganguly) ।

গত কয়েকদিন আগেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বিজেপিতে যোগ দেওয়ার কথা বলেন তিনি (Ex Justice Abhijit Ganguly)। একই সঙ্গে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেন। এমনকি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন।
বলেন, তালপাতার সিপাহী রয়েছেন যিনি তৃণমূলের সিনিয়র নেতাদের বিপদে ফেলতেই নারদ-চক্রান্ত করেছিলেন। সবটাও চক্রান্ত বলেও দাবি করেছিলেন। শুধু তাই নয়, ডায়মণ্ডহারবারে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জও জানান প্রাক্তন বিচারপতি।
পালটা দু'নম্বরি বলে একেবারে কুৎসিত ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Ex Justice Abhijit Ganguly) আক্রমণ শানান তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে দাঁড়াবেন সেখানেই তাঁকে হারানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দেন। শুধু তাই নয়, প্রাক্তন বিচারপতির জমানত জব্দ হবে বলেও তোপ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ।
এমনকি বিচারপতি পদে থেকে রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন বলেও তোপ দেগেছেন বলে দাবি। যদিও পলিটিক্যাল বায়োসড হয়ে কোনও নির্দেশ তিনি দেননি বলে পালটা দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আর এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই বিচারপতি পদে থাকাকালীন এসএসসি সন্মগক্রান্ত সমস্ত মামলা খারিজের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারাদের একাংশ।
যে মামলায় হাইকোর্টে সওয়াল করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে চাকরিহারাদের দাবি, পক্ষপাতদুষ্ট হয়ে নির্দেশ দিয়েছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যে ছিল বিচারপতির ছিল বলেও আবেদন চাকরিচ্যুতদের। বলে রাখা প্রয়োজন, গ্ৰুপ-সি, গ্ৰুপ-ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় একাধিক নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আর সেই মামলাতেই তদন্ত করছে সিবিআই এবং ইডি। টাকার বিনিময়ে কীভাবে অযোগ্যরা চাকরি পেয়েছেন সেই কেলেঙ্কারি সামনে এসেছে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার মামলা হাইকোর্টে। এই বিষয়ে আদালত কি জানায় সেদিকেই নজর সবার।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications