বেপাত্তা ভারতী ঘোষ এদিন কি হাইকোর্টে জামিনের আবেদন করবেন! তক্কে রাজ্য পুলিশ

গ্রেফতারি পরোয়ানা বের হওয়ার পর থেকেই বেপাত্তা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এদিন কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে পারেন।

গ্রেফতারি পরোয়ানা বের হওয়ার পর থেকেই বেপাত্তা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ এদিন কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে পারেন। পশ্চিম মেদিনীপুরের একদা দোর্দণ্ডপ্রতাপ পুলিশ সুপার ভারতীয় বিরুদ্ধে সেই জেলাতেই দাসপুর থানায় সোনা ও নগদ লুঠ ও তোলাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

বেপাত্তা ভারতী ঘোষ এদিন কি হাইকোর্টে জামিনের আবেদন করবেন!

এই মামলাতেই জামিন চেয়ে এদিন উচ্চ আদালতে আবেদন করতে পারেন ভারতী ঘোষ। তবে তার আগে রবিবার এক অডিও বার্তা আসে ভারতীয় তরফে স্থানীয় সংবাদমাধ্যমের কাছে। সেখানে তিনি বলেন, মাদুরদহে ফ্ল্যাট রাষ্ট্রপুঞ্জের বাহিনীতে থাকাকালীন তিনি তৈরি করেন। এবং সরকারি অনুমতি নিয়েই করেছিলেন।

ভারতী ঘোষ দাবি করেছেন, আবাসনটি যখন তৈরি হয়েছে ভারতী ঘোষ তখন জেলার অ্যাডিশনাল এসপি কিংবা এসপি ছিলেন না। আইবি-সিআইডিতে কাজ করে তিনি রাষ্ট্রপুঞ্জে চলে যান। নাইরোবি, সোমালিয়ার মিশনে কাজ করতেন তিনি। সেই সময়ে মাদুরদহের ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয়। সরকারি অনুমতি নিয়েই ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয় বলে জানিয়েছেন ভারতী ঘোষ। বাড়িটির বৈধতার মেমারান্ডাম এবং নোটিফিকেশন সবই তাঁর কাছে আছে বলে জানিয়েছেন ভারতী ঘোষ।

প্রাক্তন আইপিএসের দাবি, রাষ্ট্রপুঞ্জে কাজ করে মাইনে বাবদ আড়াই কোটি টাকা পেয়েছিলেন তিনি। যার পুরোটাই ছিল ডলারে এবং ট্যাক্স ফ্রি। এই টাকার পুরোটাই তিনি মাদুরদহের ফ্ল্যাট তৈরির কাজে লাগিয়েছিলেন।

গোয়েন্দারা দাবি করছেন, ভারতী ঘোষ ক্ষণে ক্ষণে মোবাইল ও সিম কার্ড পাল্টে ফেলছেন। যার ফলে তাঁর নাগাল পাওয়া সহজ হচ্ছে না। রাজ্যের বাইরে ঘাঁটি গেড়েছেন তিনি। এদিন সোমবার স্বামী এমএভি রাজুর মাধ্যমেই আইনজীবী মারফত আদালতে জামিনের আবেদন করবেন ভারতী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+