প্রাক্তন স্ত্রীর পিছু নিয়ে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি কোপ, বিচ্ছেদের করুণ পরিণতি ক্যানিংয়ে

বনিবনা হচ্ছিল না স্ত্রীর সঙ্গে। তাই ৯ মাস আগে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আলাদা থাকছিল তাঁরা। তবু স্বামীর রোষানল থেকে রক্ষা মিলল না স্ত্রীর।

বনিবনা হচ্ছিল না স্ত্রীর সঙ্গে। তাই ৯ মাস আগে বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আলাদা থাকছিল তাঁরা। তবু স্বামীর রোষানল থেকে রক্ষা মিলল না স্ত্রীর। প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল যুবক। রাস্তায় ফেলে মহিলার উপর এলোপাথাড়ি ধারালো অস্ত্র কোপ মারে সে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলার নবপল্লিতে।

প্রাক্তন স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি কোপে খুন

পুলিশ জানিয়েছে, মৃতের নাম আলেয়া বিবি। বছর ২৫-এর ওই মহিলা ধান শুকোতে যাচ্ছিলেন মাথায় করে। অভিযোগ, সেইসময় পিছন থেকে হামলা চালায় তাঁর প্রাক্তন স্বামী রফিকুল। মহিলাকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আলেয়ার। এই ঘটনায় তাঁর প্রাক্তন স্বামী রফিকুলকে গ্রেফতার করেছে পুলিশ।

বিয়ের পর থেকেই নিত্য অশান্তি লেগে থাকত। রফিকুল নেশা করল। বাড়িতে এসে অত্যাচার চালাত বলে অভিযোগ। তারপর নেশার টাকা জোগাড়ের জন্য মাঝেমধ্যেই ঘরের জিনিস বিক্রি করে দিত সে। তা নিয়ে অশান্তির জেরে ফাটল দেখা দেয় সম্পর্কে। বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপরই ঘটে হিংসার ঘটনা

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহবিচ্ছেদ মেনে নিতে পারেনি স্বামী। তা থেকেই প্রাক্তন স্ত্রীর উপর প্রতিহিংসা চরিতার্থ করতে উদ্যত হয় স্বামী। পরিকল্পনা করেই আলেয়ার পিছু নেয় রফিকুল। তারপর নির্জন স্থানে গিয়ে হামলা চালায় তার উপর। ধারালো অস্ত্রের কোপে খুন করে প্রাক্তন স্ত্রীকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+