লোকসভার আগে শক্তি বাড়াল বিজেপি! দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিলেন প্রাক্তন প্রভাবশালী বাম বিধায়ক

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক।

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক বিশ্বনাথ কারক। সোমবার আরামবাগে আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই গোঘাটের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারকের হাতে পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বনাথ কারক সম্প্রতি দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন।

বিজেপিতে প্রাক্তন বাম বিধায়ক

বিজেপিতে প্রাক্তন বাম বিধায়ক

জেলায় জেলায় শক্তি বাড়াচ্ছে বিজেপি। সোমবার তা হল হুগলিতে। এদিন বিজেপিতে যোগ দেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ কারক।

বিগত পঞ্চায়েত নির্বাচনে হামলা

বিগত পঞ্চায়েত নির্বাচনে হামলা

বিগত পঞ্চায়েত নির্বাচনে তাঁর পরিবারকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছিল। কালি মাখিয়ে দেওয়া হয়েছিল তার মুখে। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।

গণতন্ত্র রক্ষায় বিজেপিতে

গণতন্ত্র রক্ষায় বিজেপিতে

বিজেপিতে যোগ দিয়ে বিশ্বনাথ কারক জানান, গণতন্ত্র রক্ষার জন্যই বিজেপিতে যোগ। ২০১১-তে বামেদের ক্ষমতা হারানোর বছরে গোঘাট থেকে জয়ী হয়েছিলেন বিশ্বনাথ কারক। যদিও ২০১৬-র নির্বাচনে তিনি হেরে যান।

ফরওয়ার্ড ব্লকের মন্তব্য

ফরওয়ার্ড ব্লক সূত্রে খবর, বর্তমানে বিশ্বনাথ কারক দলের কেউ নন। তাঁকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না দলের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+